মোঃনূরে আলম জিকু বিশেষ প্রতিনিধিঃ
ব্রাহ্মণবাড়িয়া -৬ (বাঞ্ছারামপুর) বিএনপি ও যুগপৎ
আন্দোলন সমর্থীত জোট প্রার্থীর বিশাল সমাবেশ
০৭ ফেব্রুয়ারী মাওলাগঞ্জের মাঠে অনুষ্ঠিত হয়েছে। জনসভায়
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন -এম. এ খালেক পি এস সি,
প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন -গনসংহতি আন্দোলন যুগপৎ আন্দোলনের বিএনপির সর্মথিত জোট প্রার্থী
জোনায়েদ আব্দুর রহিম সাকি। জোনায়েদ সাকি বলেন – বলেন আগামী ১২ তারিখ আপনাদের ভোটে নির্বাচিত হলে আমি এই বাঞ্ছারামপুরকে পর্যটন নগরী
, দূষণ মুক্ত, বেকারত্ব মুক্ত, নিরাপদ বাঞ্ছারামপুর গড়ে তোলব ইনসাল্লাহ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,
জাতীয় নির্বাহী কমিটির সদস্যদের মধ্যে এ্যাড. রফিক সিকদার, এ্যাড. জিয়া উদ্দিন জিয়া,
আলহাজ্ব সিরাজুল ইসলাম সিরাজ,
বেলাল উদ্দিন সরকার তুহিন
সভাপতিত্ব করেন কৃষিবিদ মেহেদী হাসান পলাশ
সভাপতি বিএনপি বাঞ্ছারামপুর উপজেলা। মেহেদী হাসান পলাশ বলেন -বেগম খালেদা জিয়াকে বাড়ি ছাড়া করেছেন? আজ স্বৈরাচার দেশ ছাড়া হয়েছে। তিনি আরো আগামী ১২ তারিখ হবে মাথাল প্রতিকের বিজয় দিন, মাথাল প্রতিকে ভোট দিন।
সঞ্চালনায় ছিলেন ভিপি এ কে এম মুসা সাধারণ সম্পাদক বাঞ্ছারামপুর উপজেলা বিএনপি।
বিএনপির নেতারা বলেন আগামী ১২ তারিখ মাথাল মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করে তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে হবে। ভোট কেন্দ্র পাহারা দিতে হবে। আগামী দিন বিএনপির সরকার গঠন করবে ইনসাল্লাহ।
আয়োজনে বিএনপি, গণসংহতি আন্দোলনের নেতা কর্মীরা।