বাগেরহাট প্রতিনিধি
রবিবার (৮ ফেরুয়ারি) বিকেলে বাগেরহাট শহরের স্টেডিয়াম সংলগ্ন এলাকায় অধুনালুপ্ত দৈনিক দক্ষিন কন্ঠের এই অফিসের সামনে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এখবর পেয়ে বাগেরহাট ফায়ার সার্ভিস ও সিভেল ডিফেন্সের সদস্যরা আধাঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ আনতে সক্ষম হয়। তবে ততক্ষনের পত্রিকা কার্যালয়ের সামনে থাকা একটি স্পীড বোর্ড ও বিভিন্ন প্রজাতির গাছপালা পুড়ে যায়।
সম্প্রতি ওই ভবনের সামনে মেডিকেল কলেজ হাসপাতাল করার জন্য নির্ধারিত স্থান উল্লেখ করে একটি সাইনবোর্ড দিয়েছেন এম এ এইচ সেলিম।
স্বতন্ত্র প্রার্থী এম এ এইচ সেলিমের বড় ছেলে মেহেদী হাসান পিন্স বলেন, বাগেরহাটবাসির জন্য একটি মেডিকেল কলেজ হাসপাতাল করার স্বপ্ন ছিল। গত ফ্যাসিষ্ট সরকারের আমলে হাসপাতাল করতে পারেনি। আমাদের জমিও নির্ধারন করা ছিল। শহরের পৌরসভা রোড়ে স্টেডিয়াম সংলগ্ন এলাকায় স্থানীয় দৈনিক দক্ষিন কন্ঠ পত্রিকার অফিস ছিল। সেখানে দুটি সেমিপাকা ঘর রয়েছে। তার সামনে একটি স্পীড বোর্ড রাখা ছিল। আগুনে পুড়ে গেছে স্পীড বোর্ড ও বেশকিছু গাছপালা। অল্পের জন্য রক্ষা পেয়েছে বড় দুটি টিন সেড ঘর।
তিনি আরও বলেন, আমাদের স্বতন্ত্র প্রার্থী ও ঘোড়া প্রতিকের জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে ২ ফেরুয়ারী থেকে বিভিন্ন স্থানে আমাদের প্রচারণায় বাধা, কর্মীদের হুমকি ধামকি, হামলা ও ভাংচুর অব্যাহত রয়েছে। আজকে (৮ ফেরুয়ারি) আমার বাবার প্রস্তাবিত মেডিকেল কলেজ হাসপাতালের স্থাপনায় পরিকল্পিত আগুন দিয়েছে। কেন এই আমাদের ওপর হামলা, অন্য প্রার্থীদের ওপর কোন ঘটনা ঘটছে না। বর্তমানে নির্বাচনী পরিবেশ ঘোলাটে করছে একটি পক্ষ। পুলিশ প্রশাসনকে জানিয়েও কোন প্রতিকার পায়নি।
বাগেরহাট ফায়ার সার্ভিস ও ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার শেখ মামুনুর রশিদ বলেন, খবর পেয়ে তাৎক্ষনিক ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রনে আনা হয়। তবে আগুন লাগার কারন সম্পর্কে কোন তথ্য দিতে পারেনি।
বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুম খান বলেন, আগুন লাগার খবর পেয়েছি, কিভাবে আগুন লেগেছে সে বিষয়ে আমরা ছায়া তদন্ত করা হচ্ছে বলে জানান এই কর্মকর্তা।