ভালুকা ময়মনসিংহ প্রতিনিধিঃ-
ময়মনসিংহ ১১ (ভালুকা) আসনের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী আলহাজ্ব মুহাম্মদ মোর্শেদ আলমের হরিণ মার্কার সমর্থনে ভালুকা ১০নং হবিরবাড়ী ইউনিয়নে ৪ ও ৫ নং ওয়ার্ডে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।
(৯ ফেব্রুয়ারি) সোমবার সন্ধ্যায় স্কয়ার মাস্টারবাড়ি এলাকার মোর্শেদ চেয়ারম্যানের মার্কেট সংলগ্ন মাঠে উক্ত নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়।
উক্ত নির্বাচনী সভায় সভাপতিত্ব করেন আলহাজ্ব আঃ সালাম ও সঞ্চালনা করেন ইলিয়াস আহমেদ
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব মোর্শেদ আলম।এছাড়াও নির্বাচনী জনসভায় উপস্থিত থাকেন। আলহাজ্ব শহিদুল ইসলাম,খালেদা নার্গিস,আবু সাঈদ জুয়েল,মাসুদ পারভেজ চান মিয়া, হাজ্বী আব্দুর রউফ, মাওলানা মফিজুল ইসলাম, সৌমিক হাসান সোহাগ, শামীম আহমেদ,রাফিউল্লাহ চৌধুরী,আদি আহমেদ খান শাকিল,এমদাদুল হক খসরু,মোঃ আবু বক্কর সিদ্দিক,মোহাম্মদ সেলিম খান, তোফায়েল আহমেদ রানা, প্রমুখ এ সময় স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী বলেন, আমি এমপি হবো না, এমপি হবে ভালুকার জনগণ। এমপির কথায় জনগণ চলবে না, জনগণের কথা এমপি চলবে।