সড়ক ও ড্রেন নির্মাণের অনিয়মের অভিযোগ

 

নইমুল ইসলাম নায়ুম,
বালিয়াডাঙ্গী উপজেলা প্রতিনিধিঃ

ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গী উপজেলার ধনতলা ইউনিয়ন পরিষদের উন্নয়ন সহায়তা বরাদ্দে ১০লক্ষ টাকা ব্যয়ে নির্মাণাধীন রাস্তা ও ড্রেন প্রকল্পে ভয়াবহ অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে।
(৩১)জানুয়ারি সরজমিনে দেখা যায়, খচাবাড়ি বাজারে উন্নয়ন সহায়তা প্রকল্পের কাজ করছে ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য পোল এর মাধ্যমে বাস্তবায়ন করা হচ্ছে। যেখানে প্রকল্প বাস্তবায়নের কাজ ঠিকাদারের মাধ্যমে বাস্তবায়ন করতে হবে। সেখানে একজন ইউপি সদস্য কিভাবে এই ঠিকাদারী কাজ গ্রহণ করেন।
স্থানীয়দের অভিযোগ, কয়েক মাস আগে কাজ শুরু হলেও শুরু থেকেই নকশা ও বরাদ্দ অনুযায়ী নির্মাণসামগ্রী ব্যবহার করা হচ্ছে না। বিশেষ করে ড্রেনের সালাপ নির্মাণে লোহার রড ব্যবহারে চরম অনিয়ম লক্ষ্য করা গেছে। নির্ধারিত পরিমাণ ও মানের রড দেওয়ার কথা থাকলেও অনেক রড কম দেওয়া হয়েছে,এবং নিম্নমানের রড ব্যবহার করা হচ্ছে , যেখানে ইট গাথায় করা হচ্ছে ৬ করাই বালি এক করায় সিমেন্ট ।ইটের ভেতরে ফাঁক ভালো করে সিমেন্ট দেওয়া হচ্ছে না। এক সময় ভেঙ্গে পড়া ত্রুটি প্রকৌশলগতভাবে মারাত্মক ঝুঁকিপূর্ণ বলে দাবি স্থানীয়দের।এলাকাবাসীর ভাষ্য, নিয়মিত তদারকি না থাকায় ঠিকাদারি নামে ইউপি সদস্য পোল ইচ্ছেমতো কাজ চালিয়ে যাচ্ছে। অভিযোগ রয়েছে।ড্রেনটির স্থায়ীত্ব নিয়েও গুরুতর আশঙ্কা প্রকাশ করেছেন স্থানীয়রা। তাদের মতে, নিম্নমানের সামগ্রী ও দায়সারা কাজের ফলে বর্ষা মৌসুমে অতিরিক্ত পানির চাপে ড্রেন ধসে পড়তে পারে। এতে সরকারি অর্থের অপচয়ের পাশাপাশি বাজারের দোকান ঘর ও সড়কে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে জনদুর্ভোগ বাড়বে।এলাকাবাসী আরও বলেন, উন্নয়নের নামে এ ধরনের অনিয়ম নতুন নয়। আগেও অভিযোগ উঠলেও কার্যকর ব্যবস্থা না নেওয়ায় একই ধরনের দুর্নীতি বারবার ঘটছে। তারা প্রশ্ন তুলেছেন, এই প্রকল্পের মান যাচাই ও তদারকির দায়িত্বে থাকা প্রকৌশলী ও সংশ্লিষ্ট দপ্তরগুলো কী ভূমিকা পালন করছে।
এ বিষয়ে স্থানীয় সচেতন মহল নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন। একই সঙ্গে নির্মাণকাজে জড়িত ঠিকাদার, তদারকি কর্মকর্তা ও সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তারা। তাদের স্পষ্ট বক্তব্য, দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না হলে এ ধরনের অনিয়ম বন্ধ হবে না।

এ বিষয়ে ধানতলা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান সোলেমান এর সাথে কথা বললে উনি বলেন এই কাজের বিষয়ে আমি জানিনা।
এই বিষয়ে ধনতলা ইউনিয়নের আওয়ামী লীগের প্রভাবশালী চেয়ারম্যান নুপুর কুমার চ্যাটার্জির কাছে জানতে চাইলে উনি বলেন। আমরা কি কাজ করি না আমরা কাজ করতেছি ভালো-মন্দ আমরা বুঝি আপনি কি করবেন

এই বিষয়ে বালিয়াডাঙ্গী উপজেলার উপ সহকারী প্রকোশলী গোলজার হোসেনের সাথে কথা বললে উনি জানান পুরান কাজ ৬ কড়াই বালি এক করাই সিমেন্ট দিলেই চলবে এটা দিয়ে কাজ ভালো হচ্ছে সমস্যা নেই
উপজেলা প্রকোশলীর মাইনুল ইসলামের কাছে জানতে চাইলে উনি জানান। আজকে ছুটির দিন কোন মন্তব্য করতে পারতেছি না

শেয়ার করুনঃ