প্রতিবেদকঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কে সামনে রেখে নোয়াখালী- ৪ (সদর সুবর্ণচর) সংসদীয় আসনের ৯নং কালাদরাপ ইউনিয়নে ধানের শীষ কে বিজয়ী করতে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন জনপ্রিয় চেয়ারম্যান পদপ্রার্থী শহীদ জিয়া দলিল লেখক সমিতির নোয়াখালী কেন্দ্রীয় কমিটির সভাপতি মোঃ সাইফুদ্দিন বাবুল। তিনি ৯নং কালাদরাপ ইউনিয়নে ধানের শীষ কে বিজয়ী করতে গন মিছিলের আয়োজন করেছেন। (৯ ফেব্রুয়ারী) সোমবার জনপ্রিয় চেয়ারম্যান পদপ্রার্থী শহীদ জিয়া দলিল লেখক সমিতির নোয়াখালী কেন্দ্রীয় কমিটির সভাপতি মোঃ সাইফুদ্দিন বাবুলের নেতৃত্বে গন মিছিলটি স্থানীয় ৯নং কালাদরাপ ইউনিয়নের ৩নং ওয়ার্ডের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় শহীদ জিয়া স্মৃতি পরিষদের সামনে এসে শেষ হয়। বিএনপি থেকে মনোনীত সংসদ সদস্য প্রার্থী বিএনপির ভাইস চেয়ারম্যান মোঃ শাহজাহান কে ধানের শীষ প্রতীকে বিজয়ী করতে গন মিছিলে স্থানীয় বিএনপি অঙ্গ ও সহযোগি সংগঠনের বিভিন্ন শ্রেণির নেতৃবৃন্দ অংশ গ্রহণ করেন। আসছে ১২ ফেব্রুয়ারী আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-৪ সংসদীয় আসনে বিএনপি জোট মনোনীত কেন্দ্রীয় নেতা মোঃ শাহজাহান কে ধানের শীষ প্রতীকে বিপুল ভোটের মাধ্যমে বিজয়ী করতে ৯নং কালাদরাপ ইউনিয়নের প্রত্যেকটি অঞ্চলে বিএনপির বিবাদমান গ্রুপ গুলোকে দলের স্বার্থে একত্রে কাজ করতে জনপ্রিয় চেয়ারম্যান পদপ্রার্থী শহীদ জিয়া দলিল লেখক সমিতির নোয়াখালী কেন্দ্রীয় কমিটির সভাপতি মোঃ সাইফুদ্দিন বাবুলের নেতৃত্বের ভূমিকায় একাট্টা প্রকাশ করেন তৃণমূলের নেতা-কর্মীরা। নেতা কর্মীরা সাংবাদিকদের জানিয়েছেন জনপ্রিয় চেয়ারম্যান পদপ্রার্থী শহীদ জিয়া দলিল লেখক সমিতির নোয়াখালী কেন্দ্রীয় কমিটির সভাপতি মোঃ সাইফুদ্দিন বাবুল নোয়াখালী- ৪ (সদর সুবর্ণচর) সংসদীয় আসনে বিএনপি জোট মনোনীত প্রার্থী মোঃ শাহজাহান কে ধানের শীষ প্রতীকে বিজয়ী করতে লক্ষ লক্ষ টাকা ব্যায় করে যাচ্ছেন। যা অত্যান্ত বিরল দৃষ্টান্ত।