আমানউল্লাহ আমানের পক্ষে তেঁতুলঝোড়ায় সরব ছাত্রদল নেতা রাসেল—ভোটার স্লিপ বিতরণ, ভোটদান ও কেন্দ্র পরিদর্শন


‎মো শান্ত খান সাভার উপজেলা প্রতিনিধি


‎ঢাকা-২ আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী আমানউল্লাহ আমানের পক্ষে তেঁতুলঝোড়া ইউনিয়নে দিনভর সক্রিয় ছিলেন ইউনিয়ন ছাত্রদলের ৬ নম্বর ওয়ার্ড সভাপতি নূর মোহাম্মদ রাসেল।



‎১২ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার তেঁতুলঝোড়া ইউনিয়ন বিএনপির সহসভাপতি অ্যাডভোকেট মো. মেহেদী হাসানের দিকনির্দেশনায় তিনি ভোটারদের মাঝে ভোটার স্লিপ বিতরণ করেন। সকাল থেকে বিভিন্ন ভোটকেন্দ্রের সামনে অবস্থান করে ভোটারদের প্রয়োজনীয় তথ্য দিয়ে সহযোগিতা করেন।



‎এদিন যাদুরচর আল নাসির ল্যাবরেটরি স্কুল কেন্দ্রে তিনি নিজের ভোটাধিকার প্রয়োগ করেন। ভোটদান শেষে তিনি বলেন, “আমানউল্লাহ আমান ভাই একজন পরীক্ষিত ও জননেতা। তিনি সবসময় জনগণের অধিকার ও গণতন্ত্রের পক্ষে সোচ্চার থেকেছেন। আমরা বিশ্বাস করি, জনগণ ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে তাকে বিজয়ী করবেন এবং ঢাকা-২ আসনে উন্নয়ন ও গণতন্ত্রের ধারা অব্যাহত থাকবে।



‎ভোট প্রদান শেষে রাসেল তেঁতুলঝোড়া ইউনিয়নের বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন। এ সময় কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত নেতাকর্মীদের সঙ্গে কথা বলেন, সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।


‎পরে তিনি এলাকার সিনিয়র বিএনপি নেতাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন। নির্বাচনকে কেন্দ্র করে তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

শেয়ার করুনঃ