গোপালগঞ্জ-১ (কাশীয়ানী অংশ): ৩৩ কেন্দ্রের বেসরকারি ফলাফলে এগিয়ে বিএনপি প্রার্থী

মোঃ শিহাব উদ্দিন | জেলা প্রতিনিধি, গোপালগঞ্জ

গোপালগঞ্জ-১ আসনের কাশীয়ানী অংশে জাতীয় সংসদ নির্বাচনে মোট ৪২টি ভোটকেন্দ্রের মধ্যে ৩৩টি কেন্দ্রের বেসরকারি ফলাফল প্রকাশিত হয়েছে। প্রাপ্ত ফলাফলে দেখা যায়, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী মোঃ সেলিমুজ্জামান মোল্যা (ধানের শীষ) বিপুল ভোটে এগিয়ে রয়েছেন।
প্রকাশিত বেসরকারি ফলাফল অনুযায়ী, মোঃ সেলিমুজ্জামান মোল্যা পেয়েছেন ১৮ হাজার ৫৪৮ ভোট, যা অন্যান্য প্রার্থীদের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মুহাম্মদ আব্দুল হামীদ মোল্লা (দাড়িপাল্লা) পেয়েছেন ৯ হাজার ১০৬ ভোট।
এছাড়া স্বতন্ত্র প্রার্থী আশ্রাফুল আলম (ফুটবল প্রতীক) পেয়েছেন ৪ হাজার ৩২৪ ভোট এবং গণঅধিকার পরিষদের প্রার্থী মোঃ কাবির মিয়া (ট্রাক) পেয়েছেন ৪ হাজার ৩২১ ভোট, যা দুই প্রার্থীর মধ্যে হাড্ডাহাড্ডি প্রতিযোগিতার ইঙ্গিত দেয়।
অন্যদিকে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মোহাম্মদ মিজানুর রহমান (হাতপাখা) পেয়েছেন ১ হাজার ৪৯২ ভোট। স্বতন্ত্র প্রার্থী মোঃ কাইউম আলী খান (কলস) পেয়েছেন ১ হাজার ২২৪ ভোট।
এম আনিসুল ইসলাম (ঘোড়া) পেয়েছেন ৩৫২ ভোট, জাতীয় পার্টির প্রার্থী সুলতান জামান খান (লাঙ্গল) পেয়েছেন ৩০২ ভোট এবং বাংলাদেশ কমিউনিস্ট পার্টির প্রার্থী নীরদ বরণ মজুমদার (কাস্তে) পেয়েছেন ৫৬ ভোট।
এখনো বাকি রয়েছে ৯টি কেন্দ্রের ফলাফল। সব কেন্দ্রের ফলাফল প্রকাশের পর চূড়ান্ত চিত্র আরও স্পষ্ট হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

শেয়ার করুনঃ