কুমিল্লা চৌদ্দগ্রামে ৩০ মামলার আসামী ইসমাইল হোসেন টেম্পু গ্রেফতার

স্টাপ রিপোর্টারঃ

কুমিল্লার চৌদ্দগ্রামে যৌথবাহিনীর বিশেষ অভিযানে ৩০ মামলার আসামী কুখ্যাত মাদক ব্যবসায়ী ইসমাইল হোসেন টেম্পু (৪০)সহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। টেম্পু লক্ষীপুর জেলার রামগঞ্জ থানার শরসসিই ভুইয়া বাড়ীর ইউসুফ প্রকাশ বাম্পার ইউসুফের ছেলে। তার বিরুদ্ধে মাদক, ডাকাতি, ছিনতাইসহ বিভিন্ন অভিযোগে ৩০টি মামলা রয়েছে।

টেম্পুর বর্তমান ঠিকানা চট্রগ্রাম শহরের চাঁদগাও থানাধীন পশ্চিম ফরিদারপাড়া এলাকায়। আটককৃত টেম্পুর কাছ থেকে ৩টি মোবাইল, দেশীয় অস্ত্র, ইয়াবা ও ফেন্সিডিল জব্দ করে যৌথবাহিনী। রবিবার (২৪শে আর্গষ্ট) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিলাল উদ্দিন আহমেদ।

চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ জানান, যৌথবাহিনীর অভিযানে তাদেরকে আটক করা হয়। মাদক সম্রাট ইসমাইল হোসেন টেম্পুর বিরুদ্ধে চাঁদগাও থানায় একাধিক ওয়ারেন্ট ও মামলা থাকায় তাকে চাঁদগাও থানা পুলিশের নিকট হস্তান্তর করা হবে। অপর আসামী চৌদ্দগ্রামের ইসমাইল হোসেনকে রবিবার বিকেলে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হবে

শেয়ার করুনঃ