সাদ্দাম হোসেন হাদীঃ
কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার শ্রীনিবাসে ইসলামী সমাজ কল্যাণ পরিষদ এর উদ্যোগে প্রাথমিক বিদ্যালয় এর শিক্ষার্থীের মাঝে ফলজ,বনজ,ঔষধী গাছের চারা বিতরণ ও ইস্কুলের আঙ্গিনায় চারা রোপন করা হয়।
বৃহস্পতিবার দুপুরে শ্রীনিবাস সরকারি প্রাথমিক বিদ্যালয়ে, শ্রীনিবাস ইসলামী সমাজ কল্যাণ পরিষদ এর উদ্যোগে গাছ লাগাই দেশ ও জীবন বাঁচাই এই স্লোগান কে সামনে রেখে প্রতি বছর এর ন্যায় এই বছর ও এ-ধরনের কর্মসূচি পালন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন অত্র সংগঠন এর সভাপতি আবুল হাশেম (হৃদয়), সাধারণ সম্পাদক আনিসুর রহমান, কোষাধ্যক্ষ সাইফুল ইসলাম রুবেল, দপ্তর সম্পাদক ইকবাল হোসেন, সদস্য এমদাদুল হক,ওয়াশিম, শহীদ, মোবারক, সাদ্দাম হোসেন, মামুন, শাহরিয়ার, মোস্তফা, মাহিন, এ ছাড়াও উপস্থিত ছিলেন হাজী রফিকুল ইসলাম, ইস্কুলের দাতা সদস্য ফয়েজ উল্লা, সংগঠন এর দাতা পরিবার সদস্য হাজী আব্দুল নোয়াব উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ও সহকারী শিক্ষক বৃন্দ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গগণ।
সংগঠন সভাপতি আবুল হাশেম বলেন আমাদের মূল উদ্দেশ্যই হলো এলাকার সামাজিক কাজ কর্মের পাশাপাশি, শিক্ষার্থীদের ভাল কাজে উদ্বুদ্ধ করা সেই উপলক্ষে আমাদের আজকের এই আয়োজন, সাধারণ সম্পাদক আনিসুর রহমান বলেন আমরা সব সময় সমাজে অন্যায় এর প্রতিবাদ করি এবং সমাজ কে সু সংগঠিত করতে সামাজিক দায়বদ্ধতা থেকে সমাজের পিছিয়ে পড়া মানুষের নিয়ে কাজ করার চেষ্টা করি পাশাপাশি শিক্ষার্থীদের গাছ ও তার গুরুত্ব সম্পর্কে ধারনা দিতে আজকের এই কর্মসূচি।
এ ছাড়াও আজকের এই কর্মসূচি অনুষ্ঠানের চেয়ারম্যান সামাজিক ব্যাক্তিত্ব সাদ্দাম হোসেন হাদী বলেন আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ আর তাদের ভবিষ্যৎ সুন্দর ও ভালভাবে যেন গড়ে উঠে তাই তাদের নিয়ে আমাদের এই আয়োজন।