নির্বাচনীয় এলাকায় চরফ্যাশন ও মনপুরা আসছেন সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন

 

নির্বাচনী এলাকায় চরফ্যাশন ও মনপুরা আসছেন সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন
ভোলা-৪ (চরফ্যাশন-মনপুরা) আসনের বিএনপি থেকে মনোনয়ন নিতে আগ্রহী কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন। তাঁর আসার খবর শুনে নেতাকর্মী এবং সমর্থকদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস বিরাজ করছে।

চরফ্যাশন উপজেলা বিএনপি থেকে প্রাপ্ত তথ্যে জানা যায়, বৃহস্পতিবার তিন দিনের সফরের অংশ হিসেবে তিনি বিকেলে চরফ্যাশনে পৌঁছাবেন। শুক্রবার সকালে তিনি চরফ্যাশন ব্রজগোপাল টাউন হলে উপজেলার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। এছাড়াও, বিকেলে তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে চরফ্যাশন উপজেলার বিভিন্ন ইউনিয়নে গণসংযোগ ও মতবিনিময় সভায় অংশ নেবেন। পাশাপাশি তিনি নির্বাচনী এলাকার বিভিন্ন পেশার মানুষ এবং সুশীল সমাজের ব্যক্তিদের সঙ্গে কুশল বিনিময় করবেন।

চরফ্যাশন উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক কাজী মনজুর হোসেন জানিয়েছেন, কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নের নির্বাচনী এলাকা মনপুরা চরফ্যাশন সফরকে কেন্দ্র করে বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং সমর্থকরা উচ্ছ্বাসিত হয়ে উঠেছে। এই সফরের মাধ্যমে স্থানীয় নেতাকর্মীরা প্রাণিত হবে এবং আগামী সংসদ নির্বাচনের পরিকল্পনা পর্যালোচনা করবে। তিনি চরফ্যাশন মনপুরা বিএনপিকে শক্তিশালী করার জন্য বিভিন্ন কর্মসূচীতে অংশগ্রহণ করবেন।
একদিকে নুরুল ইসলাম নয়নের চরফ্যাশন আগমনে চরফ্যাশন ও মনপুরা এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। স্থানীয় নেতাকর্মী এবং সমর্থকরা তাঁর বরণ করার জন্য ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে বলে দলীয় সূত্রে জানা গেছে।

শেয়ার করুনঃ