শাহিন হাওলাদার / বরিশাল প্রতিনিধি/
বাকেরগঞ্জে দুধল ইউনিয়নের কৃর্তি সন্তান, দুধল আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক মরহুম আয়েন আলী সিকদারের সুযোগ্য উত্তরসূরী আবু জাফর শিকদার (বাদল) আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি দলীয় মনোনয়নে নির্বাচন করতে সবার দোয়া ও সামর্থন কামনা করছেন। প্রচার বিমূখো এ ব্যাক্তি শহীদ জিয়ার আদর্শে অনুপ্রনীত হয়ে ছোট বেলা থেকেই বি এন পির প্রতি ভালোবাসায় অবদ্ধ হয়ে ৮৮ সনে ছাত্র অবস্থায় দলের মিছিল মিটিং এ অংশ নিতে শুরু করেন। ৮৯ সনে কাউনিয়া ১নং ইউনিট থেকে ছাত্র দলের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব নেন, একই বছর সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে একাদশ শ্রেনী বিজ্ঞান শাখা থেকে জাতীয়তাবাদী ছাত্র দলের সভাপতি হন। পরবর্তীতে বিএম কলেজ থেকে আহবায়ক কমিটির সদস্য হিসেবে যোগ দেন এবং ৯৬-২০০০ সন পর্যন্ত ভারপ্রাপ্ত আহবায়ক হিসেবে দায়িত্ব পালন করেন। ২০০২ সনে জি এস মনোনীত হন, এবং ২০০৩-২০১১ সন পর্যন্ত বরিশাল মহানগর ছাত্র দলের সহ সভাপতি হিসাবে দায়িত্ব পালন করেন। এরপর সরকার পরিবর্তন ঘটলে নানান ঘাতপ্রতিঘাত মোকাবিলা করে তিনি দলের জন্য কাজ করে গেছেন তার ফল স্বরূপ ২০১৮ সনে বাকেরগঞ্জ উপজেলা জাতীয়তাবাদী দল বিএনপি সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে তিনি সেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সহ সাধসাধারণ সম্পাদক হিসেবে ২০২০ সন থেকে দায়িত্ব পালন করে আসছেন। প্রচার বিমূখো আবু জাফর শিকদার বাদল সম্প্রতি নিজেই তারেক রহমানের ৩১ দফা ভিশন বাস্তবায়নের লক্ষ্য লিফলেট বিতরণের মাধ্যমে প্রচারনায় অংশ নিয়ে সকল শ্রেনী পেশার মানুষের নজর কারেন। একই সাথে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দলীয় নমিনেশন পাওয়ার জন্য চেষ্টা চালাচ্ছেন বলে জানিয়েছেন। একাধিক সামাজিক সংগঠনের থাকে যুক্ত তিনি পেশায় একজন প্রথম শ্রনীর ঠিকাদার। ৮৯ সনে বরিশাল আর্কফোড মিশনারী স্কুল থেকে এসএসসি পাস করেন, ১৯৯৪ সনে বরিশাল ইসলামিয়া কলেজ থেকে এইচএসসি। ২০০০ সনে বরিশাল বি এম কলেজ থেকে দর্শন বিভাগে বি এ অনার্স ও ২০০৪ সনে একই কলেজ থেকে এম এ পাশ করেন। স্কুল জীবনে বয়েজ স্কাউট এবং কলেজ জীবনে রোভার স্কাউট এর সাথে যুক্ত ছিলেন। তিনি উপজেলা বাসীকে শারদীয় শুভেচ্ছা জানানোর পাশাপাশি। আসন্নবর্তী নির্বাচন উপলক্ষে সবার দোয়া ও সমার্থন কামনা করছেন।