NEWS DESK কাঁঠালিয়া উপজেলার সদর ইউনিয়নের হেতালবুনিয়া নিবাসী বীর মুক্তিযোদ্ধা মো. সেকান্দার আলী হাওলাদার আজ শনিবার ভোর ৫ টা ৩০ মিনিটে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তার ইন্তেকালে রাজাপুর-কাঁঠালিয়া উন্নয়ন ফোরামের পক্ষ থেকে গভীর শোক ও দুঃখ প্রকাশ করা হয়েছে। এক শোকবার্তায় ফোরামের সভাপতি মাওলানা মোঃ আবু ইউসুফ ও সেক্রেটারি মাওলানা মোঃ জসিম উদ্দিন মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানান।
শোকবার্তায় নেতৃবৃন্দ বলেন, বীর মুক্তিযোদ্ধা মো. সেকান্দার আলী হাওলাদার মহান মুক্তিযুদ্ধে যে সাহসিকতা ও আত্মত্যাগের পরিচয় দিয়েছেন, তা জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তার মৃত্যুতে জাতি একজন সূর্যসন্তানকে হারালো, যা অপূরণীয় ক্ষতি।
নেতৃবৃন্দ মহান আল্লাহ তায়ালার দরবারে দোয়া করেন, তিনি যেন মরহুমকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং শোকসন্তপ্ত পরিবারকে এ শোক সহ্য করার তৌফিক দান করেন। আমিন।