NEWS DESK এক বিবৃতিতে ফোরামের সভাপতি মাওলানা মোঃ আবু ইউসুফ ও সেক্রেটারি মাওলানা মোঃ জসিম উদ্দিন বলেন, ঝালকাঠি-১ আসনের জনগণ উন্নয়ন, সুশাসন ও জনকল্যাণের প্রত্যাশায় তাদের মূল্যবান ভোটের মাধ্যমে যে রায় প্রদান করেছেন, তা গণতন্ত্রের বিজয় ও জনগণের আকাঙ্ক্ষার বহিঃপ্রকাশ। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, নবনির্বাচিত এমপি রাজাপুর ও কাঠালিয়ার সার্বিক উন্নয়ন, অবকাঠামোগত অগ্রগতি, শিক্ষা-স্বাস্থ্য খাতের প্রসার এবং যুবসমাজের কর্মসংস্থান সৃষ্টিতে কার্যকর ও বলিষ্ঠ ভূমিকা রাখবেন।
বিবৃতিতে নেতৃবৃন্দ আরও উল্লেখ করেন, রাজাপুর-কাঁঠালিয়াকে একটি মডেল জনপদ হিসেবে গড়ে তুলতে সকল রাজনৈতিক ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করার এখনই সময়। উন্নয়নের স্বার্থে ফোরাম সবসময় গঠনমূলক সহযোগিতা ও জনকল্যাণমূলক উদ্যোগে পাশে থাকবে।
নবনির্বাচিত এমপির সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সফল দায়িত্বপালন কামনা করে ফোরামের নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, তাঁর নেতৃত্বে ঝালকাঠি-১ আসন উন্নয়নের নতুন দিগন্তে উপনীত হবে।