ওসি জায়েদ নুর, নৌ-বাহীনি ও কোষ্টগার্ডের সহযোগিতায় অভিযান

 

কামরুল ইসলাম
কক্সবাজারের জেলার টেকনাফ সীমান্ত দিয়ে বেড়েছে অপহরণ ও মুক্তিপণ বাণিজ্য। এসব বন্ধে সবসময় সক্রিয় টেকনাফ থানার অফিসার ইনচার্জ ওসি জায়েদ নুরের নেতৃত্বে আইনশৃঙ্খলা বাহিনী সচেতন বলে জানিয়েছেন স্থানীয় জনসাধারণ। এরই ধারাবাহিকতায় কক্সবাজারের টেকনাফের পাহাড় থেকে গভীর রাতে টেকনাফ থানার সাহসী ও চৌকষ পুলিশ অফিসার ইনচার্জ ওসি জায়েদ নুরের নেতৃত্বে পুলিশ বাহিনী এবং বাংলাদেশ নৌবাহিনী ও কোস্টগার্ড এর যৌথ প্রচেষ্টায় নারী- শিশুসহ ৬৬ জনকে উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় জনসাধারণ ও কর্তব্যরত পুলিশ বাহিনী ও কর্তব্যরত স্থানীয় সাংবাদিকদবৃন্দ
তারা জানিয়েছেন— টেকনাফের বাহারছড়া ইউপির কচ্ছপিয়া নামক পাহাড়ি এলাকা থেকে এসব অপহৃতদের উদ্ধার করা হয়েছে। এখানে বাংলাদেশি ও রোহিঙ্গা নাগরিক উভয় রয়েছে। তবে তাদের অপহরণ করে মালেশিয়াও পাচার করতে পারে।
আইনশৃঙ্খলা বাহিনী সূত্রে জানা যায়— অপহরণকারীর বিভিন্ন আস্তানা খুঁজে পেয়েছে তারা। এসময় তল্লাশি চালিয়ে দীর্ঘদিন ধরে আটকে থাকা রোহিঙ্গা ও বাংলাদেশি নাগরিকদের উদ্ধার করা হয় বলে জানান। এসব চক্র অস্ত্রের মুখে সাধারণ মানুষকে অপহরণ করে মুক্তিপণ দাবি এবং বিদেশে পাঠানোর প্রলোভন দিয়ে মানবপাচার কার্যক্রম চালিয়ে আসছিল দীর্ঘদিন ধরে।প্রসঙ্গত—অপহরণ চক্রের সাথে মাদক চোরাচালান, মানবপাচার ও রোহিঙ্গা ক্যাম্পের অপরাধচক্রের ঘনিষ্ঠ যোগসূত্র রয়েছে। তাই সীমান্ত এলাকায় এসব অপরাধ দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে কর্তব্যরত পুলিশ বাহিনী সহ আইনশৃঙ্খলা বাহিনী।

শেয়ার করুনঃ