ওসি জোরারগঞ্জের দিকনির্দেশনা মোতাবেক ডাকাত দলের মালামাল সহ ডাকাত আটক

কামরুল ইসলাম
জোয়ারগঞের চৌকষ, ও মেধাবী সাহসী পুলিশ অফিসার ইনচার্জ ওসির দিকনির্দেশনায়
ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র নিয়ে ১ জন ডাকাত গ্রেফতার।
চট্টগ্রামের জোরারগঞ্জ থানা পুলিশ গত রাতে বিশেষ অভিযানে ডাকাতির প্রস্তুতিকালে একজন ডাকাতকে গ্রেফতার করেছে। অদ্য ২৬/০৯/২০২৫ খ্রিঃ রাত আনুমানিক ০৩.৪০ ঘটিকায় এসআই (নিঃ) মোঃ মোস্তাকিম সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে জোরারগঞ্জ থানাধীন ০৮ নং দুর্গাপুর ইউনিয়নের ০৪ নং ওয়ার্ডের পূর্ব রায়পুর গ্রামে জৈনক জিয়া উদ্দিনের খালি বাড়ির সামনে অভিযান পরিচালনা করেন।
অভিযানে ডাকাতি সংঘবদ্ধ করার সময় মোঃ সহিদ (প্রকাশ ল্যাংরা শহিদ) (৬০), পিতা-মৃত মোবারক উল্লাহ, সাং-পাচ পাড়া, চন্দ্রগঞ্জ, লক্ষীপুর—কে হাতেনাতে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ০১টি কাটার ও ০১টি চাপাতি জব্দ করা হয়। উপস্থিত জনসাধারণের সহায়তায় তাকে আটক করা হলেও তার সঙ্গে থাকা ৭/৮ জন সহযোগী অন্ধকারে পালিয়ে যায়।
অভিযানকালে পলাতক আসামিদের ফেলে যাওয়া দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্রসমূহ হলো—
১। ০১টি কাঠের বাটযুক্ত ছোরা,
২। ২টি এসএস পাইপ,
৩। ০১টি চাইনিজ কুড়াল,
৪। ০১টি লোহার শাবল,
৫। ০১টি লোহার বাটাইল,
৬। ২টি কাঠের বাটযুক্ত রাম দা।

ঘটনার পর জোরারগঞ্জ থানায় মামলা নং-২৪, তারিখ-২৬/০৯/২০২৫ খ্রিঃ, ধারা-৩৯৯/৪০২ দণ্ডবিধি রুজু করা হয়েছে।
জোরারগঞ্জ থানা পুলিশ জানিয়েছে, আইন-শৃঙ্খলা পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে এবং পলাতক আসামীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে এবং চলমান থাকবে বলে জানিয়েছেন পুলিশ অফিসার ইনচার্জ ওসি।

শেয়ার করুনঃ