কামরুল ইসলাম
পটিয়া থানার অফিসার ইনচার্জ ওসি নুরুজ্জামানের নেতৃত্বে বিশেষ অভিযান।
আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের মূলহোতা রাহাত গ্রেফতার ও চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধার।
গত ২০ সেপ্টেম্বর ২০২৫ খ্রি. রাত আনুমানিক ০৭:০০ ঘটিকায় পটিয়া থানাধীন আবদুস সোবহান রাহাত আলী উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে স্থানীয় ভুক্তভোগী মোঃ ইকবাল হোসেনের মালিকানাধীন TVS RTR মোটরসাইকেল চুরি হয়। এ ঘটনায় পটিয়া থানায় মামলা নং-৩৬, তারিখ: ২৩/০৯/২০২৫, ধারা-৩৭৯ দণ্ডবিধি রুজু করা হয়।মামলার পর পুলিশ সুপার, চট্টগ্রাম জনাব মোঃ সাইফুল ইসলাম সানতু বিপিএম-বার মহোদয়ের সার্বিক তত্ত্বাবধানে এবং পটিয়া থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ নুরুজ্জামানের নেতৃত্বে, মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই (নিঃ) থোয়াইছামং চাক নয়ন বিশেষ অভিযান পরিচালনা করেন।
একপর্যায়ে ২৪ সেপ্টেম্বর রাত ০১:২০ ঘটিকায় বান্দরবান জেলার আলীকদম থানা এলাকা হতে আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের মূলহোতা মোঃ মোবারক হোসেন (২৭) কে গ্রেফতার করা হয়। তার হেফাজত থেকে চুরি যাওয়া মোটরসাইকেলটি উদ্ধার করা হয়। উল্লেখ্য, গ্রেফতারকৃত আসামী পূর্বেও মোটরসাইকেল চুরির মামলায় গ্রেফতার হয়ে আদালতে সোপর্দ হয়েছিল।
চট্টগ্রাম জেলা পুলিশ অপরাধ দমন, আইন-শৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তা নিশ্চিত করতে সর্বদা বদ্ধপরিকর।