ওসি সাতকানিয়ার নেতৃত্বে কার্তুজ সহ অস্ত্র উদ্ধার

 

কামরুল ইসলাম

কার্তুজসহ একটি দেশীয় তৈরী একনলা বন্দুক উদ্ধার করেছে সাতকানিয়া থানার সাহসী চৌকষ পুলিশ অফিসার ইনচার্জ ওসি জাহেদ।

উক্ত বিষয়ে ওসি জাহেদ বলেছেন চট্টগ্রাম জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মো: সাইফুল ইসলাম সানতু, বিপিএম (বার) মহোদয়ের নির্দেশনায় মোতাবেক আমি এবং আমার নেতৃত্বে এসআই/ মোঃ বেলাল হোসেন ও সঙ্গীয় ফোর্সসহ ১৭/০৯/২০২৫ইং তারিখ রাত ২১ঃ৩০ ঘটিকার সময় কার্তুজসহ একটি দেশীয় তৈরী একনলা বন্দুক উদ্ধার করি।
উক্ত বিষয়ে এজাহারনামীয় আসামীসহ অজ্ঞাতানামা আসামীদের বিরুদ্ধে সাতকানিয়া থানায় অস্ত্র আইনে মামলা রুজু করা হয়।

শেয়ার করুনঃ