কামরুল ইসলাম
সাম্প্রতিক সময়ে কিছু অসাধু প্রতারক চক্র পুলিশের নাম, পরিচয় ও পদবি ব্যবহার করে সাধারণ মানুষকে বিভ্রান্ত ও প্রতারণার ফাঁদে ফেলতে সক্রিয় রয়েছে। চট্টগ্রাম জেলা পুলিশ সবার প্রতি অনুরোধ জানাচ্ছে—সতর্ক হোন, সচেতন হোন।
প্রতারণার কৌশলসমূহ:১/পুলিশ পরিচয়ে অজ্ঞাত মোবাইল নম্বর থেকে কল করে ভয়ভীতি প্রদর্শন।
২/ ওসি পরিচয়ে কল দিয়ে তথ্য সংগ্রহ ও মানুষকে বিভ্রান্ত করা।
৩/ ডিবি পুলিশের নাম ভাঙিয়ে তদবির, মামলা-সংক্রান্ত সুবিধা বা আর্থিক লেনদেনের প্রলোভন দেওয়া।
৪/ জেলা পুলিশের নাম ব্যবহার করে প্রতারণামূলক কার্যক্রম পরিচালনা।
৫/ What’sApp এ পুলিশের নাম, ছবি ব্যবহার করে প্রতারণা করে
আপনার করণীয়:
যেকোনো কল পাওয়ার পর সেটি যাচাই না করে কোনো তথ্য প্রদান করবেন না।
ব্যক্তিগত তথ্য, ব্যাংক হিসাব, OTP, PIN, নগদ লেনদেনের তথ্য কখনোই কাউকে দেবেন না।
অপরিচিত কলার যদি অর্থ লেনদেন বা বিশেষ সুবিধার প্রলোভন দেয়, সাথে সাথে কলটি কেটে দিন।
এ ধরনের ঘটনায় প্রতারকের নম্বর সংরক্ষণ করুন এবং নিকটস্থ থানায় বা জেলা পুলিশের হেল্প নম্বরে যোগাযোগ করুন।
📞 জরুরি যোগাযোগ নম্বর: ০১৩২০১০৭৪০৬
মনে রাখবেন —
পুলিশের কোনো কর্মকর্তা বা সদস্য ফোনে কখনোই ব্যক্তিগত তথ্য, আর্থিক লেনদেন বা গোপনীয় তথ্য চান না।
প্রতারণার শিকার হলে বিলম্ব না করে থানায় জিডি করুন এবং পুলিশের সহায়তা নিন।
চট্টগ্রামজেলাপুলিশ সতর্কবার্তা প্রতারণাবিরোধী StaySafe জননিরাপত্তায় আপনার পুলিশ।