মোহাম্মদ : আতিক উল্লাহ চৌধুরী, রাউজান চট্টগ্রাম
১২ ফেব্রুয়ারী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নিশ্ছিদ্র নিরাপত্তার চাদরে মোড়ানো হয়েছে চট্টগ্রাম-৬ রাউজান সংসদীয় আসনকে। উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অংছিং মারমার নেতৃত্বে ১০ ফেব্রুয়ারী সন্ধ্যা থেকে মাঠে নেমেছে যৌথ বাহিনী। সেনাবাহিনী, র্যাব, বিজিবি ও পুলিশের সদস্যরা গাড়ি বহর নিয়ে পুরো রাউজানে যৌথ টহল দিয়েছেন। ভোটের নানা সরঞ্জাম নিয়ে কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে গেছে আইনশৃঙ্খলা বাহিনী। উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অংছিং মারমা জানান, নির্বাচনে সেনাবাহীনি মোতায়েন থাকবে ১২৯ জন, বিজিবি ১২৯ জন, আনসার থাকবে ২ প্লাটুন, আলাদা আনসার ভিডিপি থাকবে ১২৩৫ জন, পুলিশ থাকবে ২০০/৩০০। তিনি আরো বলেন, ৩৭টি ঝুঁকিপূর্ণ কেন্দ্রে ৪টা করে অস্ত্র ও অন্যান্য ভোট কেন্দ্রে থাকবে ২টা করে অস্ত্র। এছাড়াও প্রতি ভোট কেন্দ্রে মোতায়েন থাকবে ১৩জন করে পুলিশ ও আনসার সদস্য।