কামরুল ইসলাম
গতকাল বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি থানায় ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হয়েছে দেশের সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা। সোমবার মহাসপ্তমী। আগামী ২ অক্টোবর বৃহস্পতিবার বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে ৫ দিনব্যাপী শারদীয় দুর্গোৎসব। মহাষষ্ঠী তিথিতে কল্পারম্ভে দশভুজা দেবী দুর্গার আমন্ত্রণ ও অধিবাস অনুষ্ঠিত হয় বলে জানিয়েছেন নাইক্ষ্যংছড়ি থানার সাহসী চৌকষ পুলিশ অফিসার ইনচার্জ ওসি মাসরুরুল । সোমবার সপ্তমীর সকালে হবে দুর্গাদেবীর নবপত্রিকা প্রবেশ, স্থাপন, সপ্তমাদি কল্পারম্ভ ও মহাসপ্তমীর বিহিত পূজা। এ বছর দেবী দুর্গার গজে (হাতি) আগমন এবং দোলায় (পালকি) গমন হবে। গজে দেবীর আগমনকে অত্যন্ত শুভ বলে মনে করা হয়, যা শান্তি, সমৃদ্ধি ও শস্য–শ্যামলা বসুন্ধরার প্রতীক। অন্যদিকে, দোলায় গমন মহামারি বা মড়কের ইঙ্গিত বহন করে।
নাইক্ষ্যংছড়ির বিভিন্ন মণ্ডপে পর্যাপ্ত নিরাপত্তার মধ্য দিয়ে গতকাল মহাষষ্ঠী তিথিতে সন্ধ্যা ৬ টায় প্রতিমা মঞ্চের আবরণ উন্মোচন ও সন্ধ্যারতি করেন এই সময় নাইক্ষ্যংছড়ি থানার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ ওসি মাসরুরুল । পূজা পরিষদের সভাপতির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ। স্বাগত বক্তব্য প্রদান করে নাইক্ষ্যংছড়ি উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ও সাধারণ সম্পাদক সহ নেতৃৃবীন্দ কেন্দ্রীয় জন্মাষ্টমী উদযাপন পরিষদের নেতৃবৃন্দ , পরিষদের সাবেক সাধারণ সম্পাদক রত্নাকর দাশ টুনু, শ্রীপ্রকাশ দাশ অসিত, সহসভাপতি অরুপ রতন চক্রবর্তী, সাংবাদিক প্রদীপ শীল, হিন্দু বৌদ্ধ কল্যাণ ফ্রন্ট । রাত ১০ ঘটিকায় মায়ের অধিবাস হয়। দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনে ছিলো বিভিন্ন সংগীত বিদ্যাপীঠ এর শীল্পিবৃন্দ তাদের পরিবেশনায় সঙ্গিতানুষ্ঠান, তাদের পরিবেশনায় নৃত্যানুষ্ঠান, বিভিন্ন ব্যান্ডদল এর পরিবেশনায় বিশেষ সঙ্গিতানুষ্ঠান জবা।
মহাসপ্তমীর আয়োজনে রয়েছে সোমবার দুপুর ২ টায় জাগরণ পুঁথি পাঠ , সন্ধ্যা ৪ সঙ্গিতানুষ্ঠান, সন্ধ্যা ৬ টায় সন্ধ্যারতি, রাত ৮ টায় সঙ্গীতানুষ্ঠান এসো মা জননী, পরিবেশনায় বিভিন্ন সঙ্গীত নিকেতন, রাত সাড়ে ৮ টায় বেতার টেলিভিশব শিল্পীদের বিশেষসঙ্গীতাঞ্গ।
সর্বজনীন দুর্গোৎসব উদযাপন পরিষদ আয়োজিত মহাপঞ্চমী উপলক্ষে দুর্গার মুখাবরণ উন্মোচন ও ৬ দিনব্যাপী শারদ উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান গত শনিবার অনুষ্ঠিত হয়।মন্দির প্রাঙ্গণে মাতৃসঙ্গীত ও মঙ্গলপ্রদীপ প্রজ্জ্বলনের মধ্যদিয়ে অনুষ্ঠানের উদ্বোধন হয়।