থানচি (বান্দরবান) প্রতিনিধি:
অনুমোদিত/উপযুক্ত স্থান ছাড়াও থানচি উপজেলার বিভিন্ন স্পট গুলোতে ট্যুরিষ্ট মানছে না ভ্রমণের নিষেধাজ্ঞা আরোপ।
এদিকে শারদীয় দুর্গাপূজা ছুটি শুরু না হতে থানচিতে ট্যুরিষ্ট ভীড়, নিষিদ্ধ বিভিন্ন স্পট গুলোতেও দেখা গেছে ট্যুরিষ্ট।
এদিকে দীর্ঘদিনে বান্দরবানের নতুন সশস্ত্র সংগঠন কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) তৎপরতার কারণে ২০২২ সালে অক্টোবর থেকে থানচি পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। বছরের শেষের দিকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছিল। কিন্তু কেএনএফ ২ ও ৩ এপ্রিল থানচি ও রুমায় ব্যাংক ডাকাতি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অস্ত্র লুট করে। ঘটনার পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কেএনএফের বিরুদ্ধে সমন্বিত অভিযান পরিচালনা করছে। ব্যাংক ডাকাতির পর থেকে তিন উপজেলায় অঘোষিতভাবে পর্যটক ভ্রমণে বিধিনিষেধ আরোপ করা হয়। থানচিতে আংশিক খুলে দেওয়া হলেও এখনো বিধিনিষেধ রয়েছে।
সার্বিক পরিস্থিতি বিবেচনায় দীর্ঘ ২৩ মাস পর প্রশাসন পর্যটকদের ভ্রমনের নিষেধাজ্ঞার প্রত্যাহার করে নিয়েছে।
বান্দরবান জেলা ম্যাজিস্ট্রেট, শামীম আরা রিনি স্বাক্ষরিত জেলা আইন-শৃঙ্খলা রক্ষা এবং সমন্বয় সংক্রান্ত কোর কমিটির গত ০৩ জুন তারিখর সভার সিদ্ধান্ত ও সদর দপ্তর, ৬৯ পদাতিক ব্রিগেড, বান্দরবান সেনানিবাসের ০৫ জুন তারিখের ১৪০/৫৯/জিএস(ইন্ট) পত্রের আলোকে থানচি-রুমা উপজেলায় অদ্য ০৬ জুন তারিখ হতে পর্যটকদের ভ্রমণ সংক্রান্ত নিষেধাজ্ঞা বাতিল করা হয়েছে।
উল্লেখ্য যে, থানচিতে মদক অভিমুখে তিন্দুমুখ পর্যন্ত এবং বাকলাই পাড়া অভিমুখে তমাতঙ্গি পর্যন্ত পর্যন্ত ভ্রমণে অনুমোদন দেয়া হয়েছে। কিছু শর্তারোপও করা হয়েছে, উপজেলা প্রশাসনের নিবন্ধিত টুরিস্ট গাইড ব্যতীত ভ্রমণ করা যাবে না। পর্যটন কেন্দ্র সংশ্লিষ্ট চেকপোস্ট অথবা পর্যটক তথ্য সেবা কেন্দ্রে চাহিত তথ্য অবশ্যই সরবরাহ করতে হবে। সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় উপর্যুক্ত স্থান সমূহ ব্যতীত আর অন্য জায়গায় পর্যটকদের গমণে নিষিদ্ধ করা হয়েছে।
এই নিয়ে ৩৮, বিজিবি ব্যাটালিয়ন, বলিপাড়া জোন অধিনায়ক, লেফটেন্যান্ট কর্ণেল মোঃ জহিরুল ইসলাম জি, আর্টিলারি বক্তব্যে থানচিতে মদক অভিমুখে তিন্দুমুখ পর্যন্ত এবং বাকলাই পাড়া অভিমুখে তমাতঙ্গি পর্যন্ত পর্যটকদের ভ্রমণের অনুমোদন দেওয়া হয়েছে। পরবর্তীতে সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় সবগুলো পর্যটন কেন্দ্রে ভ্রমণের ব্যবস্থা করা কথাও থাকলেও এখনো সে ব্যবস্থায় না করাইতে স্বস্তি নয় ভ্রমণকারীরা।