নোয়াখালী সদর উপজেলা সৌদি আরব পূর্বাঞ্চল বিএনপিতে প্রবাসী মাকসুদ রহমান সাংগঠনিক সম্পাদক নির্বাচিত

 

রাসেদ বিল্লাহ চিশতীঃ অবশেষে সকল জল্পনাকল্পনার অবসন ঘটিয়ে নোয়াখালী সদর উপজেলা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সৌদি আরব পূর্বাঞ্চল শাখা কমিটি সম্পূর্ণ হয়ছে। মানবতার ফেরিওয়ালা, শহীদ শহীদ জিয়ার পরিক্ষীত সৈনিক ও প্রিয় নেতা তারেক রহমানের আস্থাভাজন রাজপথের লড়াকু সৈনিক সৌদি আরব পূর্বাঞ্চল কমিটিতে রিয়াদ প্রবাসী মাকসুদ রহমান (মাকসুদ) সাংগঠনিক সম্পাদক পদ নির্বাচিত হওয়ার সংবাদে প্রবাসী বিএনপির কর্মীসমর্থকদের মাঝে মিষ্টি বিতরণ করতে দেখা গেছে।
(২১ সেপ্টেম্বর) রবিবার নোয়াখালী জেলা বিএনপির সৌদি আরব পূর্বাঞ্চল প্রবাসী শাখা কমিটির সভাপতি জাহাঙ্গীর কবির ও সাধারন সম্পাদক ওমর ফারুকের সাক্ষরিত দলীয় প্যাডে ৭৪ সদস্য বিশিষ্ট এ কমিটি অনুমোদন লাভ করে।
সৌদি আরব পূর্বাঞ্চল রিয়াদ প্রবাসী মাকসুদ রহমান (মাকসুদ) নোয়াখালী সদর উপজেলার
কালাদরাপ ইউনিয়নের ১নং ওয়ার্ড রব বাজারের কৃতি সন্তান বলে জানা গেছে। তিনি এর আগেও প্রবাসী বিএনপির বিভিন্ন পদে থেকে দায়িত্ব পালন করেছে়ন বলে ঘনিষ্ঠ সুত্রে জানা যায়। সৌদি আরব পূর্বাঞ্চল নোয়াখালী সদর উপজেলা বিএনপির নবগঠিত কমিটির সাংগঠনিক সম্পাদক প্রবাসী মাকসুদ রহমান মাকসুদ সাংবাদিকদের বলেন, আমি নোয়াখালী জেলা বিএনপি ও সৌদি আরব প্রবাসী বিএনপির নেতৃবৃন্দের কাছে কৃতজ্ঞ। নতুন শক্তিশালী কমিটিতে হাজারো প্রতিযোগির ভিড়ে আমাকে সাংগঠনিক সম্পাদক পদে নিযুক্ত করে কাজ করার সুযোগ করে দেওয়াতে আমি দারুণ ভাবে আনন্দিত। এ উপলক্ষে আমি সকল নোয়াখালী জেলাবাসী ও সকল সৌদি আরব প্রবাসীদের কে জানাই আন্তরিক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন। সবাই আমার জন্য দোয়া করবেন।

শেয়ার করুনঃ