প্রতিবেদকঃ নোয়াখালী-৪ (সুবর্ণচর-সদর) আসনে ধানের শীষ প্রতীক নিয়ে বিএনপির ভাইস চেয়ারম্যান মো. শাহজাহান বিপুল ভোটের ব্যবধানে বেসরকারি ফলে বিজয়ী হওয়ায় অভিনন্দন জানিয়েছেন সদর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জয়নুল আবেদীন জনি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হয়ে পঞ্চমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন এমপি মোঃ শাহজাহান। ইতিপূর্বে তিনি চারবার ওই আসনটিতে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। রিটার্নিং কর্মকর্তা ও নোয়াখালী জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলাম এ ফল নিশ্চিত করেন। প্রাপ্ত ফলে জানা গেছে, ১৯৮টি ভোটকেন্দ্রের সব ফলে কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান মো. শাহজাহান ধানের শীষ প্রতীকে পেয়েছেন ২ লাখ ১৯ হাজার ১৮২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লা প্রতীকের মো. ইসহাক খন্দকার পেয়েছেন ১ লাখ ৪৮ হাজার ৯৮৯ ভোট। নোয়াখালীর ছয়টি আসনের মধ্যে সর্বোচ্চ ৫৬.৯৩ শতাংশ ভোট পড়েছে ওই আসনটিতে।
বিএনপি থেকে মনোনীত সংসদ সদস্য প্রার্থী বিএনপির ভাইস চেয়ারম্যান মোঃ শাহজাহান কে ধানের শীষ প্রতীকে বিজয়ী করতে স্থানীয় বিএনপি অঙ্গ ও সহযোগি সংগঠনের ব্যানারে সদর উপজেলার ৩নং নোয়ান্নই ইউনিয়নের ৩নং রামকৃষ্ণপুর ওয়ার্ডে গন মিছিলের আয়োজন করেছে স্থানীয় বিএনপি।
ধানের শীষ প্রতীকে বিপুল ভোটে পঞ্চমবারের মতো বিজয়ী হওয়ায় এমপি শাহজাহান কে এছাড়া শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিএনপি নেতা হুমায়ুন কবির, আর্মি শাহাবুদ্দিন, আব্দুর রহমান কাজল, কামাল হোসেন ও সাইফুল ইসলাম মন্নানসহ অসংখ্য নেতৃবৃন্দ। নোয়াখালীর ছয়টি সংসদীয় আসনের মধ্যে পাঁচটিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থীগন বিজয়ী হয়েছেন। একটি আসনে জয় পেয়েছেন ১১ দলীয় জোটের প্রার্থী ও এনসিপির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নোয়াখালী-৪ সংসদীয় আসনে বিএনপি জোট মনোনীত প্রার্থী মোঃ শাহজাহান কে ধানের শীষ প্রতীকে বিপুল ভোটের মাধ্যমে বিজয়ী করতে ৩নং নোয়ান্নই ইউনিয়নে বিএনপির শীর্ষ নেতাদের সাথে নিয়ে নির্বাচনী প্রচারণা গনসংযোগ, লিফলেট বিতরণ, বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রার্থনা ও গন মিছিলের আয়োজন করে আলোড়ন সৃষ্টি করেন সদর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জয়নাল আবেদীন জনি।