পটিয়া থানার অফিসার ইনচার্জ এর নেতৃত্বে ৮জন অপরাধী গ্রেফতার

 

কামরুল ইসলাম

পৃথক অভিযানে ৮ জন অপরাধী গ্রেফতার এবং চোরাই মালামাল উদ্ধার।

গত ১৮/০৯/২০২৫ খ্রিঃ সকাল অনুমান ০৯:৫০ ঘটিকার সময় পটিয়া থানাধীন কুসুমপুর ইউনিয়ন এর বিনি নিহারা সাকিনস্থ কুসুমপুরা ইউনিয়ন পরিষদের সামনে চট্টগ্রাম-কক্সবাজার আঞ্চলিক মহাসড়কে শান্তিরহাট মেটারনিটি জেনারেল হসপিটাল এর রিসিপসনিষ্ট সানজানা শাওন(২৪) এর নিকট হতে নগদ টাকা ও মোবাইল ফোন ছিনতাই এর ঘটনা ঘটে।

উক্ত ঘটনার পর পরই সংশ্লিষ্ট এলাকায় মোবাইল ডিউটিতে নিয়োজিত এসআই(নিঃ)/ আনবিক চাকমা, পটিয়া থানা, চট্টগ্রাম সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে স্থানীয় লোকজনের সহায়তায় ছিনতাইকারী ১। মোঃ মিজান প্রঃ রানা(৩২), পিতা-আনছার আলী, মাতা-মেহার বেগম, সাং-টেংরাখালী, ৮নং ওয়ার্ড, থানা-ইন্দুরকানী, জেলা-পিরোজপুর, ২। ইয়াজুল(৩৩), পিতা-মফিজুল, মাতা-আমেনা বেগম, সাং-বদুরতলী, থানা-মঠবাড়ীয়া, জেলা-পিরোজপুর, ৩। মোঃ কামাল(৫৫), পিতা-মৃত খালেক, মাতা-আনোয়ারা বেগম, সাং-মতাসার, থানা-কাউনিয়া, জেলা-বরিশাল’দের গ্রেফতার করেন।

এসময় ছিনতাইকারীদের নিকট হতে ছিনতাইকৃত নগদ ১০,০০০/- টাকা, ছিনতাইকৃত মোবাইল ফোন ও ছিনতাইয়ের কাজে ব্যবহৃত সিএনজি উদ্ধারপূর্বক জব্দ করা হয়। উক্ত বিষয়ে পটিয়া থানার মামলা নং-২৪, তারিখ-১৮/০৯/২০২৫ খ্রিঃ, ধারা-৪/৫ আইন-শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) (সংশোধন) আইন, ২০২৪ রুজু করতঃ আসামীদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।

গত ১৮/০৯/২০২৫ খ্রিঃ দুপুর অনুমান ০১:৩০ ঘটিকার সময় পটিয়া থানাধীন ৮নং কাশিয়াইশ ইউপিস্থ ২নং ওয়ার্ডে পিঙ্গলা সাকিনে কমলের মুদি দোকানের পূর্বে পিঙ্গলা মোড় টু বাংলাবাজার গামী পাঁকা রাস্তার উপর হতে গ্রামীন ব্যাংক, কাশিয়াইশ পটিয়া শাখা, পটিয়া, চট্টগ্রাম এর ফিল্ড অফিসার মোহাম্মদ মঈন উদ্দীন(৪২)কে রাম-দা ও ছুরির ভয় দেখিয়ে কিস্তির কালেকশনের টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটে। উক্ত ঘটনার পর সংশ্লিষ্ট এলাকায় টহল ডিউটিতে নিয়োজিত এসআই(নিঃ)/মোঃ কামাল উদ্দিন-২ সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে ছিনতাইকারী ১। তৌহিদুল ইসলাম প্রঃ ইয়াছিন(২৫), পিতা-আহম্মদ কবির, মাতা-শিপু আক্তার, সাং-আশিয়া (নজরুল ইসলাম চৌধুরীর নতুন বাড়ী), মল্ল পাড়া, ১নং ওয়ার্ড, ৮(ক)নং আশিয়া ইউনিয়ন, ২। রবিউল হাসান প্রঃ সাগর(২৩), পিতা-মৃত মতিউর রহমান, মাতা-মর্জিনা বেগম, সাং-সাঁইদাইর (বুধা গাজীর বাড়ী), ৬নং ওয়ার্ড, ৭নং জিরি ইউনিয়ন, ৩। শাহাদাৎ হোসেন(১৯), পিতা-মৃত মোঃ শাহজাহান, মাতা-কামরুন নাহার, সাং-চর কানাই (পুনতল ইদ্রিস মেম্বারের বাড়ী), হাবিলাসদ্বীপ ইউনিয়ন, থানা-পটিয়া, জেলা-চট্টগ্রাম’দের গ্রেফতার করেন।

এসময় ধৃত আসামীদের নিকট হতে ছিনতাইকৃত নগদ ৬৬,৩০৫/- টাকা এবং ছিনতাইয়ের কাজে ব্যবহৃত ০১টি ধারালো ছুরি, ও ০১টি ধারালো রাম-দা উদ্ধার করা হয়। উক্ত বিষয়ে পটিয়া থানার মামলা নং-২৫, তারিখ-১৮/০৯/২৫, ধারা- ৪/৫ আইন-শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) (সংশোধন) আইন, ২০২৪ রুজু করা করতঃ আসামীদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।

গত ১৮/০৯/২০২৫ইং তারিখ সন্ধ্যা অনুমান ০৭.৩০ ঘটিকার সময় পটিয়া থানাধীন ০৬নং কুসুমপুরা ইউনিয়নের শান্তিরহাট বাজারের চট্টগ্রাম টু কক্সবাজারগামী ফুট ওভার ব্রিজের নিচ হতে মোহাম্মদ নুরুল হক(৪১), পিতা-নুরুল ইসলাম, মাতা-রহিমা খাতুন, সাং-বিনিনিহারা, ০৪নং ওয়ার্ড, ০৬নং কুসুমপুরা ইউনিয়ন, থানা-পটিয়া, জেলা-চট্টগ্রাম এর ব্যাটারী চালিত অটোভ্যান গাড়ী, যার মূল্য-১,০০,০০০/-টাকা চুরি উক্ত চুরির ঘটনার সাথে সাথে ইন্সপেক্টর/মোঃ শাহীন মিঞা, ইনচার্জ, কালারপোল পুলিশ ফাঁড়ী এর নেতৃতে অভিযান পরিচালনা করে আসামী মোঃ জামাল হোসেন(২৫), পিতা-সৈয়দ হোসেন, মাতা-হাজেরা খাতুন, সাং-হাজিপাড়া, ০৫নং ওয়ার্ড, পটিয়া পৌরসভা, থানা-পটিয়া, জেলা-চট্টগ্রাম গ্রেফতার করতঃ তার হেফাজত হতে বাদীর চুরি যাওয়া অটোভ্যানটি উদ্ধার করেন। উক্ত ঘটনায় পটিয়া থানার মামলা নং-২৬, তারিখ-১৯/০৯/২০২৫ খ্রিঃ, ধারা-৩৭৯/৪১১ পেনাল কোড রুজু পূর্বক আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।

পৃথক অভিযানে পটিয়া থানা পুলিশের একটি চৌকস টিম পটিয়া থানাধীন মেহেরআটি এলাকা হতে ৪টি চুরি-ছিনতাই মামলার তদন্তেপ্রাপ্ত আসামী আন্ত:জেলা ছিনতাইচক্রের সদস্য কে.এম মিজবাহ উদ্দিন জিসান(২৫), পিতা-আবু ছাদেক মোঃ জসীম উদ্দিন, মাতা-নিগার সুলতানা, সাং-মেহের আটি (মিয়াজী বাড়ী), ০৯নং ওয়ার্ড, কুসুমপুরা ইউনিয়ন, থানা-পটিয়া, জেলা-চট্টগ্রামকে গ্রেফতার করেন।

শেয়ার করুনঃ