সাম্প্রদায়িক-সম্প্রীতি বজায় রাখতে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হতে হবে : পার্বত্য উপদেষ্টা

আবু রাসেল সুমন
পার্বত্যঞ্চল প্রতিনিধি খাগড়াছড়ি

সাম্প্রদায়িক-সম্প্রীতি বজায় রেখে পার্বত্য অঞ্চলের সকল সম্প্রদায়ের মানুষকে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ
থেকে সৌহার্দপূর্ণ পরিবেশে বসবাস করার প্রত্যয়ে খাগড়াছড়ির মাটিরাঙায় সম্প্রীতি সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যা ছয়টার দিকে মাটিরাঙা উপজেলা অডিটোরিয়ামে এ সম্প্রীতি সভা
অনুষ্ঠিত হয়।

খাগড়াছড়ির জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকারের সভাপতিত্বে এবং মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার নার্গিস সুলতানা’র সঞ্চালনায় সম্প্রীতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অন্তর্বর্তী সরকারের পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা রাষ্ট্রদুত (অব.) সুপ্রদীপ চাকমা।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে রাখেন, পলাশপুর জোন (৪০ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মো. শাহিনুল ইসলাম, মাটিরাঙ্গা জোন অধিনায়ক লে. কর্ণেল মো. ইব্রাহিম আধহাম ও খাগড়াছড়ির পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল ।

সম্প্রীতি সভা’য় প্রধান অতিথি বলেন, পার্বত্য অঞ্চলে সকল সম্প্রদায়ের মানুষ ভ্রাতৃতুল্য মনোভাব নিয়ে পরস্পরের প্রতি সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রেখে বসবাস করতে হবে। নিজের ভেতরের মূল্যবোধকে জাগ্রত রাখার পাশাপাশি মনে রাখতে হবে আমরা মানুষ। সবাই আমরা বাংলাদেশী। পাহাড়ে টেঁকসই উন্নয়ন অব্যহত রাখার জন্য সাম্প্রদায়িক-সম্প্রীতি মজবুত ও অটুট রাখার কোন বিকল্প নেই।

তিনি আরোও বলেন, সামনে হিন্দুদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপূজায় নিরাপত্তা নিয়ে কোন শঙ্কা নেই। সবাই মিলেমিশে এ উৎসবকে আরো বর্ণিল করে তোলার পাশাপাশি পাহাড়ের মানুষের আর্থসামাজিক উন্নয়নে আদা-হলুদ-কচু চাষে বিনিয়োগের এবং অনুৎপাদনশীল খাতে সরকারী ব্যায় সংকোচের জন্য আহবান জানান পার্বত্য উপদেষ্টা।

উপজেলা প্রশাসন কতৃক আয়োজিত সম্প্রীতি সভায় পদস্থ সরকারী কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন সম্প্রদায়ের নেতৃবৃন্দ, ধর্মীয় নেতৃবৃন্দ, শিক্ষক-সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

শেয়ার করুনঃ