NEWS DESK রোধে প্রশাসনের অভিযান, রঙিন পোস্টার অপসারণ ইনকিলাব মঞ্চে হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ সরকারের ভেতরে লুকিয়ে থাকা ফ্যাসিবাদী শক্তিকে চিহ্নিত করার দাবি ধানের শীষ ও দাঁড়িপাল্লায় হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস—নারী ভোটার ঝুঁকছেন কোন দিকে? হাটহাজারীতে ইনসাফের বাংলাদেশ গড়তে রিক্সা মার্কায় ভোট চাইলেন মামুনুল হক নির্বাচনের ঠিক পূর্ব মুহূর্তে গণমাধ্যম ও পথচারীকে লক্ষ্য করে প্রশাসনের আগ্রাসন রাজনৈতিক দুরভিসন্ধি ফটিকছড়িতে প্রতিপক্ষের হামলায় আহত মাদ্রাসা পরিচালক মাওলানা সেলিম উল্লাহ আর নেই ইনকিলাব মঞ্চের নতুন কর্মসূচি ঘোষণা আজ ঢাকায় পুলিশের সঙ্গে ইনকিলাব মঞ্চের সংঘর্ষ, সাংবাদিক সহ আহত বহু চট্টগ্রাম–৯ আসনে জামায়াত প্রার্থী ডা. একে এম ফজলুল হকের নির্বাচনি উঠান বৈঠক অনুষ্ঠিত পোকখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ের পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন
×
Home রাজনীতি, হাটহাজারী থানা হাটহাজারীতে ইনসাফের বাংলাদেশ গড়তে রিক্সা মার্কায় ভোট চাইলেন মামুনুল হক
হাটহাজারীতে ইনসাফের বাংলাদেশ গড়তে রিক্সা মার্কায় ভোট চাইলেন মামুনুল হক
মোঃ আতিক উল্লাহ চৌধুরী চট্টগ্রাম।
চট্টগ্রাম-৫ (হাটহাজারী–বায়েজিদ আংশিক) আসনে বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত ও ১১ দলীয় ঐক্যজোট সমর্থিত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা নাছির উদ্দীন মুনিরের রিক্সা মার্কার সমর্থনে হাটহাজারীতে এক বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুর ২টায় হাটহাজারী পার্বতী মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এ জনসভায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীসহ এলাকার সর্বস্তরের বিপুলসংখ্যক মানুষ অংশগ্রহণ করেন।
জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ১১ দলীয় ঐক্যজোটের শীর্ষ নেতা ও বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক।
তিনি বলেন, সন্ত্রাস, দুর্নীতি ও দুঃশাসনমুক্ত ইনসাফের বাংলাদেশ গড়তে রিক্সা মার্কায় ভোট দেওয়ার বিকল্প নেই।
জনগণের ভোটে নির্বাচিত হলে চাঁদাবাজ, দখলবাজ ও দুর্নীতিবাজদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় সৎ, যোগ্য ও আল্লাহভীরু নেতৃত্ব অপরিহার্য।
তিনি আরও বলেন, দেশের বর্তমান সংকটময় রাজনৈতিক পরিস্থিতি থেকে উত্তরণে জনগণের ঐক্যবদ্ধ অংশগ্রহণ প্রয়োজন। শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক আন্দোলনের মাধ্যমেই জনগণের ভোটাধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠা সম্ভব।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য আলহাজ্ব শাহজাহান চৌধুরী।
এছাড়া বক্তব্য রাখেন সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা নাছির উদ্দীন মুনির, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার সেক্রেটারি মোহাম্মদ পারভেজ, নেজামে ইসলামের নেতা আব্দুর রহমান চৌধুরী, অধ্যক্ষ নুরুল আমীন, মুফতি শিহাব উদ্দিন, মাওলানা এনামুল হক কুতুবী, মাওলানা আবু সাঈদ নোমানসহ ১১ দলীয় জোটভুক্ত বিভিন্ন দলের নেতৃবৃন্দ।
জনসভায় সভাপতিত্ব করেন অধ্যাপক মো. শোয়াইব চৌধুরী, আমির, বাংলাদেশ জামায়াতে ইসলামী, হাটহাজারী উপজেলা। বক্তারা সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের দাবি জানান এবং জনগণের প্রত্যাশা পূরণে রাজনৈতিক ঐক্য ও গণমানুষের সক্রিয় অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।
১১ দলীয় ঐক্যজোট, হাটহাজারী উপজেলা শাখার আয়োজনে জনসভাটি শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে সম্পন্ন হয়