মোশাররফ হোসেন চৌধুরী কুমারের মৃত্যুতে সাংবাদিক পরিবারের শোক প্রকাশ

 

স্টাফ রিপোর্টার

এমপি মোস্তাক আহমদের সন্তান লন্ডন প্রবাসী তৃণমূল নেতাকর্মীদের প্রিয় নেতা বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজ সেবক পরিচ্ছন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব দৈনিক সূর্যোদয় পত্রিকার চট্টগ্রাম বিভাগের বিভাগীয় প্রধান জনাব মোঃ মোশারফ হোসেন চৌধুরী কুমারের মৃত্যুতে বাংলাদেশ সাংবাদিক পরিবারের পক্ষ থেকে শোক প্রকাশ করেছেন সাংবাদিক পরিবারের চট্টগ্রাম বিভাগের বিভাগীয় সভাপতি বিশিষ্ট শিক্ষাবিদ ও সাংবাদিক কামরুল ইসলাম। তিনি বলেন মোশাররফ হোসেন চৌধুরী কুমারের মৃত্যুতে লোহাগাড়া উপজেলার সাংবাদিক ও যুবকদের লোহাগাড়া সাতকানিয়ার সাধারণ মানুষের মধ্যে একটা শুন্যতা সৃষ্টি হয়েছে। যেই শুন্যতা সৃষ্টি হয়েছে তা বলার অপেক্ষা রাখে না মোশাররফ হোসেন চৌধুরী কুমার ছিলেন যুবকদের জন্য একটি আদর্শ ।তিনি লোহাগাড়া উপজেলার দলমত নির্বিশেষে সকল মানুষের ভালবাসায় সিক্ত হয়েছেন তিনি প্রতি বছর লন্ডন থেকে বাংলাদেশে আসতেন তিনি লোহাগাড়া উপজেলায় ইস্কুল, মাদ্রাসা সহ বিভিন্ন সামাজিক সংগঠন সৃষ্টি করেছেন। আমি কামরুল ইসলাম , মোশাররফ হোসেন কুমারের মৃত্যুতে বাংলাদেশ সাংবাদিক পরিবারের পক্ষ থেকে শোক প্রকাশ করছি হে আল্লাহ মোঃ মোশারফ হোসেন চৌধুরী কুমারের জন্য দোয়া করছি এবং তার মাগফেরাত কামনা করছি হে আল্লাহ তুমি মোঃ মোশারফ হোসেন চৌধুরী কুমার কে বেহেস্ত নসিব করুন আমিন। তিনি আরো বলেন মোঃ মোশারফ হোসেন চৌধুরী কুমার ছিলেন একটি আদর্শ তিনি ছিলেন একজন ধর্ম প্রাণ মুসলিম আমার দেখা মতে কোন দিন এক ওয়াক্ত নামাজ ও ছাড়েন নি তার সাথে অনেক মিটিং এ ছিলাম তিনি অনেক সময় ব্যক্ত্যব রাখা অবস্থায় আযানের সাথে সাথে বক্তব্যে বন্ধ করে নামাজ আদায় করেন শুধু তাই নয় তিনি এমন একজন পরিচ্ছন্ন রাজনৈতিক ব্যক্তি যার দরজা সাধারণ মানুষের জন্য খোলা ছিল যার কাছ থেকে কেউ কোন দিন খালি হাতে ফিরে যাননি তিনি লন্ডন থেকে লোহাগাড়া উপজেলার নয় ইউনিয়নের মানুষের খবরা খবর রাখতেন । আমরা যারা তাঁর কর্মী ছিলাম সব সময় ভালবাসা দিয়ে ভাল কাজ করার জন্য উপদেশ মন্দ কাজ থেকে বিরত থাকার জন্য নির্দেশ দিতেন তাকে হারিয়ে সাংবাদিক সমাজ আজ একজন অভিভাবক হারিয়েছেন।

শেয়ার করুনঃ