জুয়েল রানা মধুপুর প্রতিনিধি
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ি) আসনে ব্যাপক গণসংযোগ চালাচ্ছেন এমপি পদপ্রার্থী এডভোকেট মুহাম্মদ আলী।
শনিবার দুপুরে তিনি মধুপুর উপজেলার মোটর বাজার এলাকায় ব্যবসায়ী, পথচারী ও স্থানীয় জনগণের সঙ্গে কুশল বিনিময় করেন এবং নিজের নির্বাচনী অঙ্গীকার তুলে ধরেন। এ সময় এলাকাবাসী তাকে আন্তরিক অভ্যর্থনা জানায়।
এডভোকেট মুহাম্মদ আলী বলেন, “জনগণের দোয়া ও সমর্থন নিয়ে আমি টাঙ্গাইল-১ আসনকে একটি আধুনিক, উন্নত ও শান্তিপূর্ণ নির্বাচনী এলাকায় পরিণত করতে চাই। উন্নয়ন, ন্যায়বিচার ও সুশাসন প্রতিষ্ঠাই হবে আমার মূল লক্ষ্য।”
গণসংযোগকালে স্থানীয় নেতাকর্মীরা তার পাশে থেকে শ্লোগান দেন এবং আগামী নির্বাচনে তাকে বিজয়ী করার অঙ্গীকার ব্যক্ত করেন।