ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ডা. কে এম বাবরের পক্ষে গোপালগঞ্জ পৌর বিএনপির নির্বাচনী প্রচারণা

 

মোঃ শিহাব উদ্দিন গোপালগঞ্জ জেলা প্রতিনিধি :

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন–২০২৬ সামনে রেখে বিএনপি মনোনীত প্রার্থী ডা. কে এম বাবর-এর পক্ষে নির্বাচনী প্রচারণা চালিয়েছে গোপালগঞ্জ পৌর বিএনপি।
শনিবার (০৭ ফেব্রুয়ারি) বিকেলে গোপালগঞ্জ পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডে এ প্রচারণা অনুষ্ঠিত হয়। পৌর বিএনপির সহ-সভাপতি রানা-এর সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত এ কর্মসূচিতে নেতৃত্ব দেন গোপালগঞ্জ পৌর বিএনপির ১২ নম্বর ওয়ার্ড সভাপতি মেহেদী হাসান ববি।
প্রচারণা চলাকালে বিএনপি নেতাকর্মীরা সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন এবং ডা. কে এম বাবরের রাজনৈতিক দর্শন, উন্নয়ন পরিকল্পনা ও জনগণের অধিকার আদায়ের অঙ্গীকার তুলে ধরেন। এ সময় তারা ভোটারদের ঐক্যবদ্ধ হয়ে গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপির পক্ষে অবস্থান নেওয়ার আহ্বান জানান।
নেতৃবৃন্দ বলেন, দীর্ঘদিন ধরে জনগণ ভোটাধিকার থেকে বঞ্চিত। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য একটি গুরুত্বপূর্ণ সুযোগ। ডা. কে এম বাবরের মতো যোগ্য, সৎ ও জনগণের পাশে থাকা নেতৃত্বই পারে গোপালগঞ্জের কাঙ্ক্ষিত উন্নয়ন ও মানুষের ন্যায্য অধিকার নিশ্চিত করতে।
প্রচারণায় গোপালগঞ্জ পৌর বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে কর্মসূচি শেষ হয়।

শেয়ার করুনঃ