ধানের শীষ কে বিজয়ী করতে সদর উপজেলার কাশিপুরে বিএনপির গন মিছিল

 

প্রতিবেদকঃ নির্বাচনী প্রচারণার একেবারে শেষ সময়ে নোয়াখালীর দাদপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ড কাশিপুরে বিএনপির অঙ্গ ও সহযোগি সংগঠনের বিভিন্ন স্তরের বিপুল সংখ্যক নেতাকর্মীদের নিয়ে গন মিছিলের আয়োজন করেছে স্থানীয় ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দ।

আসছে ১২ ফেব্রুয়ারী আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নোয়াখালী-৪ সংসদীয় আসনে বিএনপি জোট মনোনীত প্রার্থী মোঃ শাহজাহান কে ধানের শীষ প্রতীকে বিপুল ভোটের মাধ্যমে বিজয়ী করতে এ গন মিছিলের আয়োজন করা হয়েছে।
(৯ ফেব্রুয়ারী) সোমবার বিকেল ৩ ঘটিকায় গন মিছিলটি নবির দোকান থেকে শুরু হয়ে ৭নং ওয়ার্ড কাশিপুরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় নবির দোকানে বিএনপি দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়।
আসছে ১২ ফেব্রুয়ারী আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-৪ সংসদীয় আসনে বিএনপি জোট মনোনীত কেন্দ্রীয় নেতা মোঃ শাহজাহান কে ধানের শীষ প্রতীকে বিপুল ভোটের মাধ্যমে বিজয়ী করতে ২নং দাদপুর ইউনিয়নের কাশিপুর ওয়ার্ড বিএনপির অঙ্গ ও সহযোগি সংগঠনের সকল শ্রেণীর নেতৃবৃন্দ
একসাথে কাজ করতে প্রতিজ্ঞবদ্ধ হন।
গন মিছিলে নেতৃত্ব দেন যথাক্রমে উপজেলা তাতীদলের আহবায়ক জিয়াউর রহমান জিয়া,
২নং দাদপুর ইউনিয়ন যুবদলের আহবায়ক দিদারুল ইসলাম রাশেদ, প্রবাসী বিএনপি নেতা মোঃ মোর্শেদ আলম ও খুরশিদ আলম,
২নং দাদপুর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক শাকিল আহমেদ, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদপ্রার্থী মোঃ আহমদসহ অসংখ্য নেতৃবৃন্দ।

আসছে ১২ ফেব্রুয়ারী আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-৪ সংসদীয় আসনে বিএনপি জোট মনোনীত কেন্দ্রীয় নেতা মোঃ শাহজাহান কে ধানের শীষ প্রতীকে বিপুল ভোটের মাধ্যমে বিজয়ী করতে ২নং দাদপুর ইউনিয়নের খলিফার হাট অঞ্চলের বিএনপির বিবাদমান গ্রুপ গুলো দলের স্বার্থে একত্রে কাজ করার একাট্টা ঘোষণা দেন।

শেয়ার করুনঃ