মুন্সীগঞ্জ প্রতিনিধি মোঃ সুজন বেপারী – মুন্সিগঞ্জে দুঃসময়ে বিএনপির হাল ধরেছিলেন সাবেক সংসদ সদস্য আব্দুল হাইয়ের ভাই জেলা আহবায়ক সদস্য সচিব নেতা মহিউদ্দিন আহমেদ জন্মলগ্ন থেকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর প্রতিষ্ঠিত জাতীয়তাবাদীদলের জন্য নিবেদিত প্রাণ হয়ে কাজ করে আসছেন।
আহবায়ক সদস্য সচিব মহিউদ্দিন আহমেদ বলেন, শেখ হাসিনাকে নিয়ে ভারত সরকার এই দেশে আন্তর্জাতিক চক্র হিসেবে নানারকম মিথ্যা প্রোপাগান্ডা ছড়িয়ে দেশকে নানাভাবে অস্থিতিশীল করার চেষ্টা করছে।
সদস্য সচিব আহবায়ক মহিউদ্দিন আহমেদ বিএনপি নেতাকর্মীদের উদ্দেশ্যে করে আরও বলেন, অত্যাচারী আওয়ামী লীগের ছত্রছায়ায় বিএনপির মধ্যে কেউ ঢুকার চেষ্টা করলে নেতাকর্মীদের বিরুদ্ধে দলের পক্ষ থেকে ব্যাবস্থা নেওয়ার ক্ষোভ প্রকাশ করেন।
তিনি আরও বলেন, ৫ আগস্ট স্বৈরাচারের পতনের মধ্য দিয়ে আমরা কথা বলার স্বাধীনতা ফিরে পেয়েছি। আমরা মুক্তভাবে নিশ্বাস নিতে পারছি। এটা কিন্তু দীর্ঘ আন্দোলনের ফল ছিল। বিগত ১৫ বছর বিএনপিসহ অন্যান্য রাজনৈতিক দল নির্যাতিত, গুম-খুনের শিকার হয়েছে। আমাদের নেতাকর্মীরা ঘরে ঘুমাতে পারতো না।
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ড.আসাদুজ্জামান রিপন জানিয়েছেন স্বৈরাচারী আওয়ামীলীগের ভাইরাস যেন কেউ বিএনপিতে ছত্রছায়ায় ঢুকতে না পারে তাহলে আপনার চেয়ারে বসার সুযোগ পেলে ক্ষতি করার চেষ্টা করবে বলে হুশিয়ার ক্ষোভ প্রকাশ করলেন।