মুন্সিগঞ্জে পূজায় সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন অটুট থাকবে: অতিরিক্ত ডিআইজি

 

মুন্সিগঞ্জ প্রতিনিধি- মুন্সীগঞ্জের শ্রীনগর ও সিরাজদিখান উপজেলার বিভিন্ন পূজামন্ডপে ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (ক্রাইম) মোস্তাফিজুর রহমান পরিদর্শন।

গতকাল সোমবার বিকেল ৩টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত শারদীয় দুর্গাপূজার মহাসপ্তমীতে শ্রীনগর উপজেলার দেউলভোগ নাট মন্দির, রাঢ়িখাল শ্রী শ্রী রামকৃষ্ণ মিশন মন্দির, উত্তর বালাসুর রাজা লক্ষী নারায়ণ জিউর ও দুর্গা মন্দির এবং সিরাজদিখান উপজেলার ইছাপুরা শ্রী শ্রী সার্বজনীন পূজা মন্দির ও সিরাজদিখান সার্বজনীন কেন্দ্রীয় পূজা মন্দির পরিদর্শন করেন তিনি।

অতিরিক্ত ডিআইজি পূজামন্ডপ পরিদর্শনকালে মন্ডপ পরিচালনা কমিটির নেতৃবৃন্দের কাছে নিরাপত্তাসহ সার্বিক বিষয়ে খোঁজখবর নেন ও উপস্থিত সনাতন ধর্মাবলম্বীদের সাথে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা বিনিময় করেন।

পূজা চলাকালীন সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন অটুট থাকবে বলেও জানান তিনি। এ বিষয়ে দিকনির্দেশনা প্রদানসহ সকলকে সরকারি নির্দেশনাসমূহ মেনে চলার আহ্বান জানান অতিরিক্ত ডিআইজি।

এ সময় পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকারসহ জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুনঃ