মুন্সিগঞ্জে শিল্পকলা নতুন কমিটি না থাকার কারণে সংস্কৃতি সমস্যার অভিযোগ

 

মুন্সিগঞ্জ প্রতিনিধি মোঃ সুজন বেপারী – মুন্সিগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি নতুন কমিটি না থাকার অব্যবস্থাপনার কারণে সংস্কৃতি চর্চার নানা সমস্যার বড় অভিযোগ উঠেছে।

শিল্পীদের অভিযুক্ত, বছরের পর বছর ধরে সমস্যাগুলো থেকে গেলেও সমাধানে কার্যকর কোনো উদ্যোগ নেয়া হয়নি। একাডেমির অডিটোরিয়াম ব্যবহার করতে হলে বাইরে থেকে অতিরিক্ত খরচ করে সাউন্ড, লাইট, ফ্যান, পর্দা ইত্যাদি ভাড়া করতে হয়।

জরাজীর্ণ অবকাঠামো একাডেমিটির মঞ্চ, ভাঙ্গা চেয়ার, সাউন্ড সিস্টেম, টয়লেটের ব্যবহারের অনুপযোগিতা, ব্যাক স্ক্রিন ও ফ্যানসহ একাডেমিটি এখন সবকিছুই সমস্যার অকার্যকর।

সাংস্কৃতিক ব্যক্তিরা বলেন, ‘এ জেলার শিল্পীরা ঢাকাসহ আন্তর্জাতিক অঙ্গনে সুনাম কুড়ালেও জেলা শিল্পকলা একাডেমির নাজুক অবস্থার কারণে নতুন শিল্পী তৈরি হচ্ছে না।’ তিনি আরও বলেন, ‘মঞ্চ, চেয়ার, ব্যাক স্ক্রিন, ফ্যান– সবকিছুই ভাঙাচোরা। নাটক মঞ্চায়নের জন্য জায়গাটি আদৌ উপযুক্ত নয়।’

এছাড়াও মুন্সীগঞ্জ সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি জাহাঙ্গীর আলম ঢালী বলেন, ‘জেলা শিল্পকলা একাডেমির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু একাডেমির অবস্থা বর্তমানে এমন যে, এটি কেবল একটা ভবন, কোনো সুযোগ-সুবিধা নেই। নাট্যদলগুলোকেও বাইরের ডেকোরেটরদের ওপর নির্ভর করতে হচ্ছে।’

সরজমিনে দেখা যায় সামান্য বৃষ্টিতেই ছাদ চুইয়ে পানি পড়ে, টয়লেট নষ্ট, পারটেক্স ভেঙে গেছে, স্ট্যান্ড ফ্যান ভেঙে চুরমার। চারভাগের একভাগ চেয়ারে অনুষ্ঠান চলে। পুরো পরিবেশটাই অনুৎসাহজনক।

এবিষয়ে সাংস্কৃতিক কর্মীদের মতে, এই অবস্থা থেকে উত্তরণের জন্য প্রশাসন, শিল্পী, প্রশিক্ষক ও সংস্কৃতি বিভাগের সম্মিলিত উদ্যোগ জরুরি। দীর্ঘদিন ধরে কমিটি না থাকাটাও একটি বড় সমস্যা হিসেবে চিহ্নিত করছেন সংশ্লিষ্টরা। তাদের দাবি, দ্রুত নির্বাচিত কমিটি গঠন করে সংস্কৃতি চর্চার উপযোগী পরিবেশ গড়ে তোলার প্রত্যাশা।

শেয়ার করুনঃ