মুন্সীগঞ্জ থেকে মোঃ সুজন বেপারী – মুন্সিগঞ্জ সদর উপজেলার মিরকাদিমে আজ বুধবার ০১ অক্টোবর আসন্ন শারদীয় দুর্গোৎসবে নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা নেই বিভিন্ন পূজা মণ্ডপে পরিদর্শন করেছেন কামরুজ্জামান রতন।
এ-সময় বাংলাদেশ বিএনপির কেন্দ্রীয় কমিটির সমাজকল্যাণ বিযয়ক সম্পাদক কামরুজ্জামান রতন বলেন, সম্প্রীতির দেশ বাংলাদেশ, আমাদের হিন্দু ভাইদের যে ধর্মীয় শারদীয় দুর্গোৎসবে আমরা এখানে ভাই ভাই হিসেবে পূজা মণ্ডপে এসেছি।’
❝ আসন্ন কামরুজ্জামান রতন তিনি আরও বলেন, ‘আমাদের মণ্ডপে যারা দায়িত্বে আছেন সবার সাথে কথা বললাম। নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা নাই। যে যার মত করে ধর্মের উপর বিশ্বাস রেখে, যে যার অনুশাসন অনুযায়ী সে তার ধর্ম পালন করে যাচ্ছেন।’
এ-সময় উপস্থিতি ছিলেন, জেলা আহ্বায়ক কমিটির সদস্য সুলতান আহমেদ, জেলা যুবদলের ভারপ্রাপ্ত সদস্য সচিব মোজাম্মেল হক মুন্না, মিরকাদিম পৌরসভার বিএনপি সাবেক দপ্তর সম্পাদক শিপন জমিদার নানা শ্রেণির অঙ্গসংগঠনের নেতৃবৃন্দরা অন্যান্য প্রমুখ।