‎রাসেলের উদ্যোগে তেঁতুলঝোড়ায় ধানের শীষের প্রার্থীর পক্ষে ভোটার স্লিপ বিতরণ


‎মো শান্ত খান সাভার উপজেলা প্রতিনিধি


‎ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢাকা-২ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী আমানউল্লাহ আমানের পক্ষে তেঁতুলঝোড়া ইউনিয়নে ভোটার স্লিপ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।



‎বুধবার (১১ ফেব্রুয়ারি) রাতে তেঁতুলঝোড়া ইউনিয়ন বিএনপির কার্যালয়ে এ কর্মসূচি পালন করা হয়।


‎ ইউনিয়ন বিএনপির সহসভাপতি অ্যাডভোকেট মো. মেহেদী হাসানের দিকনির্দেশনায় ভোটার স্লিপ বিতরণ কার্যক্রম পরিচালনা করেন তেঁতুলঝোড়া ইউনিয়ন ছাত্রদলের ৬ নম্বর ওয়ার্ড সভাপতি নূর মোহাম্মদ রাসেল।



‎ছাত্রদল নেতা নূর মোহাম্মদ রাসেল বলেন, আসন্ন নির্বাচনে ভোটারদের কেন্দ্রে উপস্থিতি নিশ্চিত ও সঠিক তথ্য পৌঁছে দিতে এই ভোটার স্লিপ বিতরণ করা হচ্ছে। তিনি সকল ভোটারকে নির্ধারিত দিনে কেন্দ্রে গিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানান।


‎এ সময় স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। দলীয় নেতারা আশা প্রকাশ করেন, আগামী ১২ তারিখের নির্বাচনে ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে একটি শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে।

শেয়ার করুনঃ