শোয়েব হোসেন:
মানিকগঞ্জ জেলার সিংগাইর উপজেলার শান্তিপুর ঈদগাহ মাঠে আজ বৃহস্পতিবার বাদ জোহর মানিকগঞ্জ জেলার জিয়ার সৈনিক দলের সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী সাইফুর রহমান লিটন মোল্লার জানাজা অনুষ্ঠিত হয়েছে।
পারিবারিক সূত্রে জানা যায়, তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। গতকাল রাত ১০টা ৩০ মিনিটে পুরান ঢাকায় নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল আনুমানিক ৬৭ বছর।
তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। জানাজায় রাজনৈতিক, সামাজিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই কন্যা এবং বিপুল পরিমাণ স্থাবর-অস্থাবর সম্পদ রেখে গেছেন। উল্লেখ্য, তাঁর পিতা মরহুম আতাউর রহমান মোল্লা ছিলেন একজন বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক।