আশাশুনি(সাতক্ষীরা)সংবাদদাতা।।আশাশুনিতে ওলামা বিভাগের ভোটকেন্দ্র ভিত্তিক দায়িত্বশীলদের নিয়ে দায়িত্বশীল কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার(২৬ সেপ্টেম্বর) সকাল ১১ টায় উপজেলার খাজরা ইউনিয়নের চেউটিয়া এ.জে.এস দাখিল মাদ্রাসার হলরুমে খাজরা,আনু্লিয়া,ও প্রতাপনগর ইউনিয়নের দায়িত্বশীলদের নিয়ে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। মাওঃ শফিকুল ইসলামের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- উপজেলা ওলামা বিভাগীয় সভাপতি ও নায়েবে আমির মাওলানা মোশারফ হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সমাজ কল্যান সম্পাদক মাওলানা রিয়াছাত আলী,আনুলিয়া ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা হারুন-অর রশিদ। অন্যদের মধ্যে উপজেলা সদস্য মাওলানা শহিদুল ইসলাম,আনুলিয়া ইউনিয়ন ওলামা বিভাগের সেক্রেটারি মাওলানা আছাদ আলী,মাওলানা আহসানউল্লাহ বক্তব্য রাখেন। এ সময় তিন ইউনিয়নের ওলামা বিভাগের অন্যান্য দায়িত্বশীল ও সদস্যগণ উপস্থিত ছিলেন।##
এস,এম মোস্তাফিজুর রহমান
আশাশুনি(সাতক্ষীরা)সংবাদদাতা