কার্পাসডাঙ্গায় শারদীয় দুর্গাপূজা মন্ডপ পরিদর্শন ও মতবিনিময় করলেন বিএনপি নেতৃবৃন্দ

মোঃ নাঈম উদ্দীন
​কার্পাসডাঙ্গা প্রতিনিধি
দামুড়হুদা, চুয়াডাঙ্গা।

শারদীয় দুর্গাপূজা, হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব, উপলক্ষে আজ ০১ অক্টোবর ২০২৫ রোজ বুধবার রাত ৮ টার দিকে কার্পাসডাঙ্গায় বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন ও মতবিনিময় সভা করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর স্থানীয় নেতৃবৃন্দ।

এ সময় তারা হিন্দু স’ম্প্র’দা’য়ের মানুষের সাথে কুশল বিনিময় করেন এবং উৎসবের সার্বিক খোঁজখবর নেন।

​পূজা মন্ডপ পরিদর্শনের আগে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়। কার্পাসডাঙ্গা উপজেলা পূজা উদযাপন পরিষদের আহবায়ক শ্রী বাসুদেব হালদারের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মনিরুজ্জামান মনির।

​প্রধান অতিথির বক্তব্যে মনিরুজ্জামান মনির বলেন, “দুর্গাপূজা শুধু একটি ধর্মীয় উৎসব নয়, এটি বাঙালির এক মিলনমেলা। বিএনপি সবসময় সকল ধর্মের মানুষের প্রতি শ্রদ্ধাশীল এবং আমরা বিশ্বাস করি, ধর্মীয় সম্প্রীতি আমাদের জাতীয় পরিচয়।

এই উৎসবের মাধ্যমে যেন সমাজে শান্তি, সংহতি ও ভ্রাতৃত্ববোধ আরও সুদৃঢ় হয়, সেই প্রত্যাশা করি।” তিনি আরও যোগ করেন, “আমরা সকল ধর্মের মানুষের পাশে আছি এবং তাদের যেকোনো প্রয়োজনে সহযোগিতা করতে প্রস্তুত।”

​অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল হাসান তনু। তিনি তার বক্তব্যে বলেন, “আমরা মনে করি, ধর্ম যার যার, উৎসব সবার।

বিএনপি সকল ধর্মের মানুষের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে বদ্ধপরিকর। দুর্গাপূজা উপলক্ষে হিন্দু স’ম্প্র’দা’য়ের প্রতি আমাদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল।”

তিনি মন্ডপগুলোতে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে উৎসব পালনের জন্য সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানান। ​এ সময় উপজেলার বিভিন্ন ইউনিয়ন এবং ওয়ার্ড বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

নেতৃবৃন্দ মন্ডপগুলোতে গিয়ে ভক্তদের সাথে কথা বলেন, তাদের আনন্দ ভাগ করে নেন এবং উৎসবের নিরাপত্তার বিষয়ে খোঁজখবর নেন।

তাদের এই পরিদর্শন ও মতবিনিময় স্থানীয় হিন্দু স’ম্প্র’দা’য়ের মধ্যে উৎসবের আমেজকে আরও বাড়িয়ে তুলেছে এবং সম্প্রীতির বার্তা দিয়েছে বলে জানা গেছে।

শেয়ার করুনঃ