সাগর কুমার বাড়ই , তেরখাদা প্রতিনিধি //
গত ২৬ শে সেপ্টেম্বর দিবাগত রাত থেকে ২৭ শে অদুরে কাগদী গ্রামে ৩২ দলীয় ক্যারাম খেলার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় ।
জানা গেছে, গত ২৬ শে সেপ্টেম্বর বিকালে ৩২ দলীয় বিরাট এক ক্যারাম খেলা প্রতিযোগিতা শুরু হয়ে বিরতিহীন ভাবে ২৭ শে সেপ্টেম্বর দুপুর পর্যন্ত খেলাটি অনুষ্ঠিত হয় ।
৩২ দলীয় বিরাট এক ক্যারাম প্রতিযোগিতায় কালু তালুকদার ও নাঈম ( তেরখাদা ) এর পরিচালনায় সার্বিক সহযোগিতা করেন মো: উজ্জ্বল শেখ ( আপন চৌধুরী ) ।
৩২ দলীয় নক আউট ক্যারাম খেলার তীব্র প্রতিযোগিতার মধ্য দিয়ে প্রথম স্থান অধিকার করে মো: রমজান ও কালু , দ্বিতীয় স্থান অধিকার করেডা: শাহীদুল ও মো: খলিল , তৃতীয় স্থান অধিকার করে ইমরান ও কালু ।
৩২ দলীয় বিরাট এক নক আউট ক্যারাম প্রতিযোগিতার ফাইনাল খেলায় অংশগ্রহণ করেন ডা: শাহীদুল ও মো: খলিল বনাম রমজান ও কালু।
৩২ দলীয় বিরাট এক নক আউট ক্যারাম খেলা প্রতিযোগিতার অনুষ্ঠানে খেলার বিজয়ী ও দর্শকদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন ক্যারাম খেলা পরিচালনা কমিটির সদস্য বৃন্দ যথাক্রমে রাসেল মোল্যা , বিনয় বিশ্বাস , বনি আমিন , মো: জহিরুল ( জনি ) , মো: জাবের , মোহাম্মদ , পাগলা রুবেল , বাবু , আব্বাস , মো: করিম মোল্যা .আরাফাত সহ আরও অনেকে ।