বি.সরকার। পাইকগাছা (খুলনা) প্রতিনিধি।।
খুলনা-৬ (পাইকগাছা-কয়রা) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের সংসদ সদস্য প্রার্থী এস এম মনিরুল হাসান বাপ্পী-র পক্ষে পাইকগাছা প্রেসক্লাবে অনুষ্ঠিত ধানের শীষের কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় খুলনা মহানগর বিএনপির সভাপতি এড. শফিকুল আলম মনা বলেন, উপকূলীয় এ অবহেলিত অঞ্চলে সুন্দরবন কেন্দ্রীক পর্যটন শিল্প গড়ে তুলতে হবে। তাহলে অর্থনীতির প্রসার, রাস্তাঘাট সহ অন্যান্য অবকাঠামো অটোমেটিক উন্নয়ন হবে। একটা দল নির্বাচনের শুরুতেই পিআর পদ্ধতি নিয়ে সরোব হয়েছিল, এখন চুপসে গেছে। এখন তারা পুরো জাতিকে দ্বিভাগে বিভক্ত করে ফেলেছে। একটা স্বাধীনতার পক্ষে আরেকটা বিপক্ষে। এ অঞ্চলের একটাই প্রাণের দাবি টেকসই বেড়িবাঁধ। ফ্যামিলি কার্ড, হেলথ কার্ড সহ সকল অবকাঠামো উন্নয়ন, যোগাযোগ ব্যবস্থা অমুল পরিবর্তন করা হবে। ৫ ফেব্রুয়ারি বৃহস্পতিবার দুপুরে পাইকগাছা প্রেসক্লাবে উপজেলা ও পৌর বিএনপি এবং সকল অঙ্গ সহযোগী সংগঠন আয়োজিত ধানের শীষের কর্মী সমাবেশ উপজেলা বিএনপির আহ্বায়ক ডাঃ আব্দুল মজিদ (এমবিবিএস) এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির সদস্য সচিব এসএম ইমদাদুল হক-র সঞ্চলনায় বক্তব্য রাখেন, পৌর বিএনপির সভাপতি আসলাম পারভেজ, জেলা বিএনপি নেতা এড. শহিদুল ইসলাম, এড. জিএম আব্দুস সাত্তার, মুর্শিদুর রহমান লিটন, কামরুল ইসলাম সিফার, জাফারন নেওয়াজ চন্দন, বদরুদ্দোজা বাবলু, শামছুল বারী পান্না, নূরুল আলম দিপু, আঃ মান্নান মিস্ত্রী, উপজেলা বিএনপির আবুল হোসেন, তুষার কান্তি মন্ডল, মেছের আলী, ইমরান সরদার, সায়েদ আহম্মেদ, প্রণব মন্ডল, মজিদ গোলদার, মিজান জোয়াদ্দার, আনিসুর রহমান, মনিরুল ইসলাম মন্টু, এড. রাশনা শারমিন আঁখি, আব্দুল হাকিম, আবু মুছা, হাফিজুর রহমান, আবুল বাশার রাজু, সাইফুল ইসলাম আরিফ সহ অন্যান্য নেতা বৃন্দ উপস্থিত ছিলেন।