মোঃ শফিয়ার রহমান পাইকগাছা (খুলনা) প্রতিনিধি ঃ
খুলনার পাইকগাছায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট বিতরন ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে উপজেলার বাঁকা ও ষষ্ঠী তলা বাজারে লিফলেট বিতরণ শেষে মাওলানা নজরুল ইসলামের সভাপতিত্বে পথসভায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি দেশব্যাপী বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসুচীর খুলনা জেলার টীম প্রধান খুলনা-৬ এ ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী রফিকুল ইসলাম রফিক। এসময় উপস্থিত এ্যাডভোকেট সরোয়ার মাহবুব, উপজেলা সেচ্ছাসেবক দলনেতা ফারুক হোসেন, আক্তার হোসেন, শ্রমিক দলনেতা হাবিবুর রহমান, এসএম শাহাবুদ্দিন, জামাল ফারুক, লিটন আহমেদ, শফিকুল সানাসহ আরো অনেকে।