বাগেরহাট সদর হাসপাতালের সেবায় চরম অব্যবস্থা

বাগেরহাট প্রতিনিধি:
বাগেরহাট সদর হাসপাতালে রোগীদের ভোগান্তির শেষ নেই। দূর-দূরান্ত থেকে আসা অসহায় রোগীরা ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও পাচ্ছেন না প্রয়োজনীয় চিকিৎসাসেবা।

হাসপাতালের এক নারী চিকিৎসককে দীর্ঘক্ষণ মোবাইল ফোনে ব্যস্ত থাকতে দেখা গেছে। রোগীরা কাতারে কাতারে বসে থাকলেও তিনি নির্বিকার। এমনকি পাশে থাকা আরও দুইজন ইন্টার্ন চিকিৎসককেও একইভাবে মোবাইল ব্যবহার করতে দেখা গেছে (ছবিতে আংশিক দৃশ্য)। একমাত্র একজন ইন্টার্ন করুণা করে রোগীদের প্রেসক্রিপশন লিখে দিচ্ছিলেন।

এমন পরিস্থিতি দেখে উপস্থিত লোকজনের ক্ষোভ প্রকাশ করে বলেন, “হে অসহায় রোগীরা, তোরা কেন এত কষ্ট করে গ্রাম থেকে আসিস? ঘন্টার পর ঘণ্টা অপেক্ষা করে কোনো সেবা না পেয়ে তোরা বাড়িতেই থাকতি পারতি।”

স্থানীয়দের অভিযোগ, সাধারণ মানুষ যাদের ঘামঝরা টাকায় সরকারি চিকিৎসকদের বেতন হয়, সেই ডাক্তার-ইন্টার্নরা দায়িত্ব ভুলে মোবাইলেই সময় নষ্ট করছেন। এতে একদিকে যেমন রোগীদের ভোগান্তি বাড়ছে, অন্যদিকে স্বাস্থ্যসেবার মান নিয়েও উঠছে নানা প্রশ্ন।

এ বিষয়ে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছে সাধারণ মানুষ। তারা দ্রুত ব্যবস্থা নিয়ে হাসপাতালে শৃঙ্খলা ফিরিয়ে আনার দাবি জানান।

শেয়ার করুনঃ