নির্মল পাল:বাগেরহাট প্রতিনিধি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বাগেরহাট জেলার গোনাই বাজার সার্বজনীন দুর্গা মন্দিরে আর্থিক সহায়তা প্রদান করা হয়।
পূজামণ্ডপে উপস্থিত ভক্তবৃন্দকে শুভেচ্ছা জানিয়ে এবং শান্তিপূর্ণভাবে দুর্গোৎসব উদযাপনের আহ্বান জানিয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির গবেষণা বিষয়ক সম্পাদক ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের ডাইরেক্টর কৃষিবিদ শামীমুর রহমান শামীম। তিনি নগদ অর্থ সহায়তা মন্দির কর্তৃপক্ষের হাতে তুলে দেন এবং বলেন—
দুর্গাপূজা শুধু ধর্মীয় আচার নয়, এটি বাঙালির হাজার বছরের সংস্কৃতি ও ঐতিহ্যের এক অবিচ্ছেদ্য অংশ। বিএনপি সর্বদা সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাস করে এবং সকল ধর্ম-বর্ণের মানুষের শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে।”
তিনি আরও বলেন, বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সর্বদা দেশের হিন্দু সম্প্রদায়সহ সব ধর্মীয় সম্প্রদায়ের পাশে আছেন এবং ভবিষ্যতেও থাকবেন।
অনুষ্ঠানে স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, পূজা উদযাপন পরিষদের নেতারা এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আর্থিক সহায়তা পেয়ে মন্দির কর্তৃপক্ষ বিএনপি নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং আশা প্রকাশ করেন যে ভবিষ্যতেও এ ধরণের সহযোগিতা অব্যাহত থাকবে।