সাংবাদিক হুমায়ুন কবিরের মায়ের মৃত্যুতে আমিনুর রহমানের শোক প্রকাশ

 

সাতক্ষীরা জেলা প্রতিনিধি:

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার রমজাননগর ইউনিয়নের সাবেক ইউপি সদস্য মরহুম আলহাজ্ব আবুল হোসেনের সহধর্মিণী ও জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল নয়াডাক-এর সম্পাদক, সিনিয়র সাংবাদিক হুমায়ুন কবিরের রত্নগর্ভা মা ০৩-০২-২০২৬ মঙ্গলবার সকালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

তাঁর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির ভেটখালী বাজারের সভাপতি ও জাতীয় দৈনিক আজকালের খবর এর শ্যামনগর উপজেলা প্রতিনিধি সাংবাদিক জি,এম,আমিনুর রহমান

এক শোক বার্তায় সাংবাদিক জি,এম,আমিনুর রহমান মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার, স্বজন ও গুণগ্রাহীদের প্রতি গভীর সমবেদনা জানান। তিনি বলেন, “একজন মায়ের মৃত্যু একটি পরিবারের জন্য অপূরণীয় ক্ষতি। এই শোকের সময়ে আল্লাহ তায়ালা যেন পরিবারকে ধৈর্য ধারণের তৌফিক দান করেন।

শেয়ার করুনঃ