মোঃ রাসেল হাওলাদার বাগেরহাট জেলা প্রতিনিধি।
অদ্য ১২ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ আনুমানিক ১০৩০ ঘটিকায় লেঃ কমাঃ মোঃ আব্দুর রউফ, (এন), বিএন, অধিনায়ক, রিভারাইন বর্ডার গার্ড কোম্পানী, নীলডুমুর এবং মেজর আশরাদ, স্যার এর নেতৃত্বে বিজিবি, সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে বাগেরহাট জেলার সদর থানাধীন হাড়িকালী কাঠের পোল এলাকায় রতন(৫০), গ্রাম হাড়িখালী কাঠের পোল, থানা বাগেরহাট সদর, জেলা -বাগেরহাট এর ফার্নিচারের দোকান হতে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র হাসুয়া-০৬ টি, করাত-০৩টি, চাকু-০৩ টি, বড় হাতুড়ি -০১ টি এবং লোহার হাতুড়ি -০৭ টি উদ্ধার করা হয়েছে। গোপন সংবাদ ও এলাকাবাসীর মাধ্যমে জানা যায় যে ১৩তম জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ এ নাশকতার পরিকল্পনায় উক্ত দেশীয় অস্ত্রসমূহ মজুদ করে রাখা হয়েছিল।
উল্লেখ্য উক্ত অভিযানে কোন আসামি আটক করা সম্ভব হয়নি এবং উদ্ধারকৃত মালামালের যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।