জামালপুর পুলিশ সুপারের শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজা মণ্ডপ পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময়

 

মোঃ আহসান হাবীব সুমন, নিজেস্ব প্রতিবেদেক:

শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, আনন্দঘন ও সম্প্রীতিময় পরিবেশে উদযাপনের লক্ষ্যে জামালপুর জেলার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেন জনাব সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম-সেবা, পুলিশ সুপার, জামালপুর। পরিদর্শনকালে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন জনাব মোঃ সোহেল মাহমুদ পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), জামালপুর।

পুলিশ সুপার পূজা মণ্ডপে উপস্থিত ভক্তবৃন্দ, পূজা উদযাপন পরিষদের সদস্য ও সুধীজনদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং তাঁদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ আলাপচারিতায় অংশ নেন। তিনি পূজা মণ্ডপের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা প্রত্যক্ষ করে সন্তোষ প্রকাশ করেন এবং জানান—শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদযাপন নিশ্চিত করতে জামালপুর জেলা পুলিশ সর্বোচ্চ প্রস্তুত রয়েছে।

এ সময় তিনি ধর্মীয় সম্প্রীতি, পারস্পরিক সহাবস্থান ও সামাজিক ঐক্যের চেতনাকে আরও দৃঢ় করার আহ্বান জানান। পাশাপাশি সমাজে শান্তি, সহমর্মিতা ও সহনশীলতা বজায় রাখতে সবাইকে একযোগে কাজ করার অনুরোধ জানান।

পুলিশ সুপার পূজা উপলক্ষে সকল ভক্তবৃন্দ, পূজা উদযাপন পরিষদ এবং জেলার হিন্দু ধর্মাবলম্বী নাগরিকদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করেন এবং সবার জন্য মঙ্গল, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।

শেয়ার করুনঃ