তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে বিক্ষোভ সমাবেশ ও লিফলেট বিতরণ জামালপুর

 

মোঃ আহসান হাবীব সুমন নিজস্ব প্রতিবেদক :

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা’র বিক্ষোভ সমাবেশ ও লিফলেট সর্বসাধারণের মাঝে বিতরণ করেন জামালপুর জেলা যুব দল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্র দল বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মীরা।

উক্ত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে সাবেক এমপি, কেন্দ্রীয় বিএনপি’র কোষাধক্ষ্য এম এ রশিদ্দুদজামান মিল্লাত এর দিকনির্দেশনাই, সাবেক সফল জেলা ছাত্র দলের সভাপতি, জেলা যুব দলের সদস্য সচিব মোঃ সোহেল রানা খানের নেতৃত্বে বিশাল এক আলোচনা সভা, রেলি, ও লিফলেট বিতরণ অনুষ্ঠান আয়োজন করেন, শফিমিয়ার বাজার সংলগ্ন ফুলবাড়িয়া ঈদগাহ মাঠ ময়দানে। সভার পূর্ববর্তী জামালপুর সদর পৌরসভার মেন সড়ক মেডিকেল রোড শফি মিয়ার বাজার মোড় হতে তমালতলা মোর পর্যন্ত লিফলেট বিতরণ ও বিক্ষোভ রেলি অনুষ্ঠিত হয়।

৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে জামালপুরে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন প্রধান বক্তা হিসেবে জেলা যুব দলের সদস্য সচিব মোঃ সোহেল রানা খান, সাবেক ছাত্র নেতা মোঃ হাবীবুর রহমান রতন, সাবেক স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মোঃ ইকরামুল হোসেন মানিক, জেলা যুব দলের সদস্য মোঃ জাকির হোসেন জনি, সদস্য মোঃ ইমরান কায়ছার, সদস্য মোঃ শফিকুল ইসলাম,মো: শামীম হোসেন মঙ্গল জেল ট্যাক,ট্যাং লরি মালিক সমিতির সহ-সভাপতি, যুব দল সদস্য মো: সাদ্দাম হোসেন, জেলা ছাত্র দলের সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম শফিক।

আরো উপস্থিত থাকেন জেলা যুব দলের সদস্য মোঃ সাইফুল ইসলাম মোঃ রকি তালুকদার মোঃ সাদ্দাদ হোসেন ছাইদুর, মোঃ মানিক মিয়া, মো: মেহেদী হাসান এলি, মো: শাওন ফকির, সাবেক জেলা ছাত্র দলের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রাজু মিয়া, মোঃ আহসান হাবীব সুমন,মোঃ সিদ্দিক বাবু মোঃহাদিউল ইসলাম রাব্বি, মোঃ আশরাফুল ইসলাম, আল-আমীন, দপ্তর সম্পাদক মোহাম্মদ আরমান হুসেন, সহ দপ্তর সম্পাদক পপেল মাহুম্মুদ জেলা ছাত্র দলের সাংগঠনিক সম্পাদক মোঃ রাকিবুল ইসলাম রাকিব, শহর ছাত্র দলের যুগ্ম আহবায়ক মোঃ শওকত ইসলাম, এ’এম বিশ্ববিদ্যালয় ছাত্র দল সভাপতি মোঃ সরোয়ার হোসেন, শহিদ জিয়াউর রহমান ডিগ্রী কলেজ ছাত্র দলের সাধারণ সম্পাদক মোঃ হামিম মাহমুদ প্রমুখ।

সমাবেশের সভাপতিত্ব করেন জেলা যুবদলের সদস্য সচিব সোহেল রানা খান। এসময় উপজেলা বিএনপিসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

শেয়ার করুনঃ