বোরহান জেনিফ নান্দাইল প্রতিনিধিঃ
ময়মনসিংহের নান্দাইলে জুলাই সনদের ভিত্তিতে ও পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠানসহ ৫ দফা দাবিতে জামায়াতে ইসলামীর পূর্বঘোষিত বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেল ৩টায় নান্দাইল কলেজ গেইট সামনে থেকে ওই বিক্ষোভ শুরু হয়।মিছিলটি পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পুরাতন বাসস্ট্যান্ডে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন ময়মনসিংহ জেলা জামায়াতের সংগ্রামী সেক্রেটারি মুহাদ্দিস মাওলানা মোজাম্মেল হক আকন্দ।
এ সময় উপস্থিত ছিলেন নান্দাইল উপজেলা জামায়াতে ইসলামী আমির আলহাজ্ব কাজী শামসুদ্দিন, উপজেলা সেক্রেটারি মাওঃ নুরুল আমিন,উপজেলা সহকারী সেক্রেটারি মোঃ হাবিবুর রহমান ময়মনসিংহ মহানগরী জামায়াতের শুরা সদস্য এবং সাবেক জেলা ছাত্র শিবিরের সভাপতি মাহবুব আকন্দ সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মাও. আব্দুস সালাম,পৌরসভা জামায়াতের আমীর আব্দুল বাতেন সহ বিভিন্ন ইউনিয়ন শাখার সভাপতি ও সেক্রেটারিসহ বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের স্থানীয় নেতৃবৃন্দ।
জামায়াতের দাবিগুলো হলো- জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন করা, আগামী জাতীয় নির্বাচনে সংসদের উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু করা, অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড (সবার জন্য সমান সুযোগ) নিশ্চিত করা, ফ্যাসিস্ট সরকারের সব জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা এবং স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা।