ময়মনসিংহ বিভাগের এনসিপি সাংগঠনিক সম্পাদক হলেন নান্দাইলের আশিকিন আলম

 

বোরহান জেনিফ নান্দাইল প্রতিনিধিঃ

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কেন্দ্রীয় কমিটির যুগ্ম মুখ্য সমন্বয়ক নান্দাইলের আশিকিন আলম রাজনকে ময়মনসিংহ বিভাগের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

দলের সাংগঠনিক গতিশীলতা ও তৎপরতা বৃদ্ধির লক্ষ্যে ১০টি সাংগঠনিক বিভাগে ১০ কেন্দ্রীয় নেতাকে সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে।
বুধবার দলের আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব আখতার হোসেন স্বাক্ষরিত এক দাপ্তরিক আদেশে বলা হয়, আগামী এক মাসের মধ্যে সব জেলা ও মহানগরে আহ্বায়ক কমিটি গঠনের দায়িত্ব দেওয়া হয়েছে বিভাগীয় সাংগঠনিক সম্পাদকদের।

এ বিষয়ে আশিকিন আলম রাজন জানান, আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে আমি তা নিষ্ঠার সাথে পালন করার চেষ্টা করবো। সবাই আমাকে সহযোগিতা করবেন এবং পাশে থাকবেন এই প্রত্যাশা করছি।
আশিকিন আলম রাজন এর আগে এনসিপির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সমন্বয়কের দায়িত্ব পালনের পাশাপাশি ময়মনসিংহ জেলা সমন্বয় কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন।

ময়মনসিংহের নান্দাইলে জন্মগ্রহণ করা আশিকিন আলম রাজন আসন্ন জাতীয় নির্বাচনে এমপি প্রার্থী হিসেবেও মনোনয়ন প্রত্যাশী।

শেয়ার করুনঃ