বোরহান জেনিফ ময়মনসিংহ প্রতিনিধিঃ
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ময়মনসিংহ -২(ফুলপুর তারাকান্দা) আসনটি বর্তমানে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে। ফুলপুর তারাকান্দা বিএনপির সাবেক সংসদ সদস্য ও নির্বাহী কমিটির সদস্য শাহ শহীদ সারোয়ার দীর্ঘদিন ধরে তৃণমূলের সঙ্গে নিবিড় সম্পর্ক এবং দলের প্রতি অবদানের কারণে এলাকার মানুষের কাছে জনপ্রিয়তার শীর্ষে রয়েছেন।
সংকটময় সময়ে দল ও নেতা-কর্মীদের পাশে দাঁড়ানো, ফ্যাসিবাদবিরোধী আন্দোলনসহ বিভিন্ন গণতান্ত্রিক সংগ্রামে সরব ভূমিকা নেওয়ায় স্থানীয় জনসাধারণের কাছে তিনি হয়ে উঠেছেন আস্থার প্রতীক।
এলাকাবাসীর মনে করেন, আগামী নির্বাচনে ময়মনসিংহ ২ ফুলপুর তারাকান্দা আসনে বিএনপির পক্ষে সাবেক নেতা শাহ শহীদ সারোয়ারকে মনোনয়ন দিলে তারা একটি যোগ্য ও ত্যাগী প্রার্থী পাবেন। তাদের বিশ্বাস, দলও তার দীর্ঘদিনের রাজনৈতিক ত্যাগ ও তিতিক্ষার যথাযথ মূল্যায়ন করবে।
নির্বাচনি মাঠে ইতিমধ্যেই তার পক্ষে ব্যাপক আলোচনা ও প্রত্যাশা তৈরি হয়েছে। স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা, তার জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা ময়মনসিংহ -২ আসনে নির্বাচনী নকশায় নতুন মোড় আনতে সক্ষম হবে।
আওয়ামী ফ্যাসিবাদবিরোধী আন্দোলন সময়ে তিনি মামলা-হামলার শিকার হয়েছেন। ময়মনসিংহ -২ আসনে তার বিকল্প নেই।